News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০৪ অমৃতসর গণ আত্মহত্যা মামলা : প্রাক্তন ডিআইজি-সহ ৫ জনকে ৮ বছরের কারাদণ্ড
Image

২০০৪ অমৃতসর গণ আত্মহত্যা মামলা : প্রাক্তন ডিআইজি-সহ ৫ জনকে ৮ বছরের কারাদণ্ড

অমৃতসর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): অমৃতসর গণ আত্মহত্যা মামলায় (২০০৪) ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল প্রাক্তন ডিআইজি কুলতার সিং এবং আরও ৪ জনকে| বুধবার সাজা ঘোষণা করেছেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সন্দীপ সিং বাজওয়া| প্রাক্তন ডিএসপি হরদেব সিংকে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে|

২০০৪ সালে অমৃতসরে গণ আত্মহত্যা করেছিলেন একই পরিবারের ৫ জন সদস্য| সেই মামলায় বুধবার প্রাক্তন ডিআইডি-সহ ৫ জনকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে| প্রাক্তন ডিআইজি কুলতার সিংকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রাক্তন ডিএসপি হরদেব সিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| ২০০৪ সালের ৩১ অক্টোবর আত্মঘাতী হয়েছিলেন হরদীপ সিং, তাঁর স্ত্রী, মা এবং দম্পতির দুই সন্তান| তাঁরা যখন আত্মঘাতী হয়েছিলেন সেই সময় এসএসপি ছিলেন কুলতার সিং| সুইসাইড নোটে ওই পরিবার দাবি করেছিল, পুলিশের চাপেই তাঁরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top