News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের শেষকৃত্য সম্পন্ন
Image

রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের শেষকৃত্য সম্পন্ন

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.): রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তাপস পালের শেষকৃত্য সম্পন্ন হল| ছিলেন পরিবারের ঘনিষ্টরা, রাজ্যের মন্ত্রী, অভিনয় জগতের কলাকুশলীরা এবং তাঁর প্রচুর গুনমুগ্ধ| এর আগে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তদন্ত সংস্থার অত্যাচারেই তাপস পালকে সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে|

এদিন সকালে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় অভিনেতা তাপস পালের মরদেহ৷ সেখানে ১০ মিনিট তাঁর মরদেহ রাখা ছিল৷ এরপর সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। সকলের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনেই দুপুর পর্যন্ত শায়িত ছিল মরদেহ। রবীন্দ্রসদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷

মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তাপসবাবু। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছে ছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।  রাতেই কলকাতায় নিয়ে আসা হয় তাঁর মরদেহ। তারপর ‘পিস হাভেন’-এ রাখা হয় অভিনেতা তাপস পালের দেহ। বুধবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top