News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আর্মি সুকল ও সেনা নিয়োগ প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর সায়
Image

রাজ্যে আর্মি সুকল ও সেনা নিয়োগ প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর সায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ আর্মি সুকল স্থাপনের পাশাপাশি ত্রিপুরাতেই সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ মঙ্গলবার নয়াদিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করে ওই দুই দাবি আদায় করেছেন৷


এক টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সাথে সাক্ষাৎ করেছি৷ তিনি আনন্দের সাথে জানান, মোহনপুরে একটি আর্মি সুকল স্থাপনে ত্রিপুরার দাবি প্রতিরক্ষামন্ত্রী গ্রহণ করেছেন৷ তিনি যোগ করেন, ত্রিপুরাতেই সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছিলাম৷ প্রতিরক্ষামন্ত্রী সেই দাবিও গ্রহণ করেছেন৷


টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার জনগণের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানাচ্ছি৷ ওই দাবিগুলি পূরণের ফলে ত্রিপুরার জনগণের অনেক সহায়ক হবে৷ এদিকে, প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাতের এক ছবি টুইট করেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top