News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি পিস্তলসহ জিরানীয়া স্টেশনে গ্রেপ্তার দুই যুবক, আগরতলায় ইয়াব বাজেয়াপ্ত, মহিলাসহ আটক তিন
Image

তিনটি পিস্তলসহ জিরানীয়া স্টেশনে গ্রেপ্তার দুই যুবক, আগরতলায় ইয়াব বাজেয়াপ্ত, মহিলাসহ আটক তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে৷ নেশা কারবারীদের পাশাপাশি আগ্ণেয়াস্ত্র চোরাচালানের মতো ঘটনাও বেড়ে চলেছে৷ বহিঃরাজ্য থেকে ট্রেনে করে আগ্ণেয়াস্ত্র চোরাচালান ও নেশা সামগ্রী আমদানীর ঘটনা ঘটেই চলেছে৷ মঙ্গলবার শিলচর-আগরতলা ট্রেনে তল্লাসী চালিয়ে জিরানীয়া স্টেশনে আটক করা হয়েছে দুই যুবককে৷ তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে৷ পাশাপাশি আগরতলায় এনসিসি থানার পুলিশ বিপুল পরিমাণে নেশার টেবলেট সহ তিনজকে আটক করেছে৷ তাদের মধ্যে এক মহিলাও রয়েছে৷


মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে একযোগে অভিযান চালায় ধলাই, উত্তর ও জিরানীয়া মহকুমার পুলিশ৷ পুলিশের কাছে আগাম খবর ছিল ট্রেনে করে পিস্তল আনা হচ্ছে৷ সেই মোতাবেক পরিকল্পনা নিয়ে অভিযানে নামে পুলিশ৷ শিলচর- আগরতলা গামী ট্রেনে তল্লাশি চালিয়ে জিরানীয়া ষ্টেশন থেকে আটক করা হয় দুই ব্যক্তিকে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩ টি নাইন এম এম পিস্তল৷ একই সঙ্গে উদ্ধার হয় প্রায় ৩ হাজার ইয়াবা ট্যাবলেট৷ আটক করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে৷ আটক দুই ব্যক্তির নাম নরেশ চাকমা (৪০) বাড়ি শিলাছড়ি৷ আটক অপর ব্যক্তির নাম বেসিক দেববর্মা (৩৪), বাড়ি করবুক৷ ধৃতদের কাছ থেকে আরো বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে৷ তাদের জিরানীয়া থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ কোথা থেকে এই পিস্তল তারা এনেছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ একই সঙ্গে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷


প্রসঙ্গত, এর আগেও আগরতলা রেল স্টেশন থেকে বিস্তর পরিমাণে তাজা কার্তুজ সহ পিস্তল উদ্ধার করা হয়েছিল৷ তখনও ধৃতদের বাড়ি দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকায়৷ সেই সাথে দক্ষিণ ত্রিপুরার আরও কয়েকটি স্থানে আগ্ণেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজনকে৷ কিছুদিন অন্তর অন্তর রাজ্যে আগ্ণেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ একটি সূত্রে জানা গিয়েছে বহিঃরাজ্য থেকে এই পিস্তল ও আগ্ণেয়াস্ত্র রাজ্যে আনা হচ্ছে৷ পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে৷ কিন্তু, এই আগ্ণেয়াস্ত্র চোরাচালান চক্রের মূল পান্ডাদের জালে তোলা সম্ভব হচ্ছে না৷ অন্যদিকে, এদিন জিরানীয়া রেল স্টেশনে আটক করা দুই যুবকের সাথে কথা বলে পুলিশ প্রাথমিক ভাবে জানাতে পেড়েছে তারা শুধুমাত্র নেশা সামগ্রী ও অন্যান্য আগ্ণেয়াস্ত্র পরিবহণের কাজ করত৷ এর পেছনে বড় একটি চক্র রয়েছে৷ যদিও পুলিশের দাবি এই আগ্ণেয়াস্ত্র চোরাচালান চক্রের রাঘববোয়ালদের খুব শীঘ্রই জালে তোলা হবে৷


এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আবারো নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল এন.সি.সি থানার পুলিশ৷ এস.ডি.পি.ও এন.সি.সি-র নেতৃত্বে এন.সি.সি থানার পুলিশ মঙ্গলবার রাজধানীর উজান অভননগরস্থিত এক বাড়িতে তল্লাসি অভিযান চালায়৷ এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ একই সাথে পুলিশ তিন জনকে আটক করতে সক্ষম হয়৷ ধৃতরা হল কৃষ্ণনগর ওল্ড কালী বাড়ি এলাকার বাসিন্দা মাধুরি দেববর্মা, নারায়ণপুর এলাকার বাসিন্দা তপন শীল ও কুমারী টিলা এলাকার বাসিন্দা আর্থ চক্রবর্তী৷ এস.ডি.পি.ও এন.সি.সি প্রিয়া মাধুরি মজুমদার জানান উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক চার লক্ষ্য টাকা হবে৷ ধৃত তিন জন ছাড়াও এই নেশা কারবারের সাথে আর কে কে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top