News Flash

  • Home
  • Uncategorized
  • পিডিপির দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দিলেন মেহবুবা কন্যা ইলতিজা
Image

পিডিপির দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দিলেন মেহবুবা কন্যা ইলতিজা

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার ভারতীয় মহিলা প্রেস কোর্পসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলজিতা বলেন, রাজনীতিতে বিশেষ আগ্রহ নেই তবে আমার মা এবং আমার দাদু এই এই দলে বহু ঘাম-রক্ত ঝড়িয়েছেন । তাই দলের স্বার্থে যে কোনও কাজ করতে প্রস্তুত ।

পিএসএর অধীনে মেহবুবা মুফতিকে আটক করার প্রশ্নে ইলতিজা বলেন, এটি কেবল আমার মায়ের ঘটনা নয়, পুরো কাশ্মীরের। কাশ্মীর স্বাভাবিক রয়েছে বলে, যা দেখান হচ্ছে বাস্তব পরিস্থিতি তা নয় | ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীর সাত মাস ধরে পুরোপুরি স্থবির ছিল। সেখানকার ব্যবসা ভেঙে গেছে, কিন্তু কেউ তাদের কণ্ঠস্বর খুলতে পারে না। সাত মাস ধরে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হয়নি, তাই আমরা যদি আন্তর্জাতিক আদালতে না যাই, কোথায় যাব?

সেইসঙ্গে মায়ের মুক্তির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন ইলতিজা | এদিন মাকে হেফাজত থেকে মুক্ত করার জন্য আইনী সাহায্য চেয়ে তিনি জানান, এই মামলায় সুপ্রিম কোর্টের কড়া নাড়তে পারেন। তবে দেশের বিচার বিভাগীয় ব্যবস্থায় তার খুব বেশি বিশ্বাস নেই, প্রয়োজন হলে তিনি আন্তর্জাতিক আদালতের কড়া নাড়বেন।

ব্রিটেন থেকে বিদেশী প্রতিনিধি দলের কাশ্মীরে আসা এবং তাঁদের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ইলতিজা বলেন, সবকিছুই কেন্দ্রীয় সরকারের ভান। সরকার যারা তাদের ভাষায় কথা বলে তাদের সঙ্গে প্রতিনিধি দলেরই পরিচয় করিয়ে দিয়েছে এবং সাধারণ কাশ্মীরি জনগণের আওয়াজ চেপে রাখা হয়েছিল । কেন্দ্রীয় সরকার ইন্টারনেট সেবার জন্য ৫০০ কোটি ব্যয় করার কথা বলছে কিন্তু সেখানে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হয়নি। মানুষ টুইট করতে পারে না তবে এখন আমি কাশ্মীরে গিয়ে সেখানে টুইট করব এবং সেখানকার মানুষের কণ্ঠ হয়ে উঠব।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top