News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ লকআপে মৃত্যুর তদন্ত মানবাধিকার কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই সমাপ্ত হবে : জেলাশাসক
Image

পুলিশ লকআপে মৃত্যুর তদন্ত মানবাধিকার কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই সমাপ্ত হবে : জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ এটিএম হ্যাক কাণ্ডে যুক্ত সন্দেহে ধৃত ব্যক্তির পুলিশ লকআপে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত এখনও সমাপ্ত হয়নি৷ বহু নথি এবং প্রমাণ সংগ্রহ করা হচ্ছে৷ তবে জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই তদন্ত সমাপ্ত করা হবে৷ আজ পশ্চিম আগরতলা থানায় তদন্তে এসে এ-কথা বলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড় সন্দীপ এন মাহাত্মে৷ তাঁর কথায়, তদন্ত কাজ অনেকটা এগিয়েছে৷ তবে প্রচুর রিপোর্ট সংগ্রহ করতে হচ্ছে৷ তাই কিছুটা সময় লাগছে৷


প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি পশ্চিম আগরতলা থানায় সন্দেহভাজন কয়েদি সুশান্ত ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ পুলিশের দাবি, সুশান্ত আত্মহত্যা করেছেন৷ তার পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচারে সুশান্তের মৃত্যু হয়েছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘটনার দিন প্রকৃত রহস্য উন্মোচনে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷ থানার লকআপে সন্দেহভাজন অপরাধীর মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরা সরকারকে সত্য উদঘাটনে ২ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে৷


ইতিপূর্বে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক মৃতের পরিবারের সদস্যদের বক্তব্য সংগ্রহ করেছেন৷ এছাড়াও ওই ঘটনা সম্পর্কে আরও অনেকে জেলাশাসকের কাছে বক্তব্য পেশ করেছেন৷ সোমবার তিনি পশ্চিম আগরতলা থানায় এসে তদন্ত করেছেন৷ তিনি বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে৷ ওই দিন সুশান্ত ঘোষের সাথে থাকা একই লোকআপে থাকা অন্য চার কয়েদির বয়ান রেকর্ড করেছি৷


তাঁর দাবি, জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হবে৷ তিনি বলেন, প্রচুর নথিপত্র রয়েছে, এগুলি খতিয়ে দেখতে হচ্ছে৷ ফরেনসিক রিপোর্ট-সহ আরও অনেক রিপোর্ট রয়েছে যার জন্য অপেক্ষা করতে হচ্ছে৷ তাঁর বক্তব্য, বিভিন্ন মানুষের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে৷ তাছাড়া, বিভিন্ন নথি এবং প্রমাণ সংগ্রহ হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top