News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধ ছাড়া প্রতিটি ক্ষেত্রে মহিলাদের স্থায়ী কমিশন দেওয়া উচিত : শীর্ষ আদালত
Image

যুদ্ধ ছাড়া প্রতিটি ক্ষেত্রে মহিলাদের স্থায়ী কমিশন দেওয়া উচিত : শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| সোমবার যুগান্তকারী রায়ে কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানিয়েছে, ‘মহিলাদের সম্পর্কে পুরনো ধারণা এবার বদলান|’ সেনাবাহিনীর শীর্ষে মহিলাদের নিয়োগকে ছাড়পত্র দিতে গিয়ে এই মন্তব্যই করেছে সুপ্রিম কোর্ট| মান্যতা দিয়েছে দিল্লি হাইকোর্টের রায়কেও| শীর্ষ আদালত জানিয়েছে, মহিলাদের শারীর বৃত্তীয় বৈশিষ্ট্যগুলির সঙ্গে তাঁদের অধিকারের কোনও সম্পর্ক নেই| এক মাত্র কমব্যাট উইং ছাড়া সেনাবাহিনীর সমস্ত স্তরে আগামী ৩ মাসের মধ্যেই এই নিয়ম চালু করতে বলা হয়েছে কেন্দ্রকে| শুধু তাই নয়, শর্ট সার্ভিস কমিশনের আওতায় যে সমস্ত মহিলা ১৪ বছরের বেশি সেনাবাহিনীতে কাজ করেছেন, তাঁদের স্থায়ী কমিশনে শামিল করতেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত| বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি অজয় রাস্তোগির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সেনাবাহিনীতে মহিলাদের নিযুক্তি নিয়ে কোনওরকম বৈষম্য চলবে না|

এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়েছিল, সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন কোনও মহিলা, সেই মানসিকতা এখনও তৈরি হয়নি ভারতীয় সেনার মধ্যে| বলা হয়, এখনও এদেশে যুদ্ধক্ষেত্রে মহিলাদের নেতৃত্বের বিষয়টা উপযুক্ত নয়| রণক্ষেত্রে মহিলাদের কম্যান্ডিং অফিসার হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে জওয়ানরাও প্রস্তুত নন| তাছাড়া মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে নানা অসুবিধা রয়েছে মহিলাদের| সোমবার শুনানিতে এই সমস্ত তত্ত্বের পাশাপাশি সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে (এসএসসি) ১৪ বছর চাকরি করা মহিলাদের স্থায়ী কমিশনের বিকল্প দেওয়া হবে কি না, সেই প্রসঙ্গও তোলা হয় আদালতে| এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসএসসি-তে ১৪ বছরের চাকরির সময়কালে সীমাবদ্ধ রাখা নয়, সকল মহিলা অফিসারকে স্থায়ী কমিশন দিতে হবে|

ভারতীয় সেনাবাহিনীতে চিকিত্সা পরিষেবা ছাড়া, অন্য ভূমিকায় মহিলাদের নিযুক্তি শুরু হয় ১৯৯২ সালে| কিন্তু, এখনও পর্যন্ত স্থায়ী কমিশনড অফিসার পদে কাজ করার সুযোগ পাননি মহিলারা| এ নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করে সশস্ত্র বাহিনীতে যুদ্ধ করার এবং কম্যান্ডিং অফিসার পদে নিযুক্ত হওয়ার অধিকার আদায় করেছিলেন সশস্ত্র বাহিনীর ৫৭ জন মহিলা| কিন্তু, দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার| ২০১০ সাল থেকে সেই আবেদন বিচারাধীন ছিল| সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকর করা হয়নি| সম্প্রতি তা নিয়ে নতুন করে শুনানি শুরু হলে, আদালতে কেন্দ্র জানায়, দেহগঠন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে মহিলারা যুদ্ধ করার উপযুক্ত নয়| তাছাড়া মাতৃত্ব, শিশু পরিচর্যা, যুদ্ধক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার মতো বিপদও তুলে ধরা হয়| তা নিয়ে কেন্দ্রকে ভর্ত্সনাও করেছেন শীর্ষ আদালত| সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেন্দ্রের যুক্তি পুরনো ধারণাপ্রসূত| মহিলা সেনা অফিসাররাও দেশের সম্মান বৃদ্ধি করছেন| শীর্ষ আদালতের এই রায়ে খুশি প্রকাশ করেছেন মহিলা সেনা অফিসাররা| ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সীমা সিং জানিয়েছেন, ‘প্রগতিশীল এবং ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| মহিলাদেরও সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top