News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশন করার শীর্ষ আদালতের সিদ্ধান্ত ঐতিহাসিক: কংগ্রেস
Image

সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশন করার শীর্ষ আদালতের সিদ্ধান্ত ঐতিহাসিক: কংগ্রেস

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সোমবার দলীয় সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের মহিলারা শৌর্য, ক্ষমতা এবং রাষ্ট্র সেবায় নতুন দিগন্ত তৈরি করার ক্ষেত্রে ছোট করে দেখানো সম্পূর্ণ অসাংবিধানিক এবং ঐতিহ্যের অপমানজনক। আদালতের এই সিদ্ধান্তে মোদী সরকারের মহিলা বিরোধী মুখ সামনে চলে এসেছে এবং মহিলাদের প্রতি বিজেপির পক্ষপাতিত্বও সবার সামনে এসে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট মোদী সরকারের সমস্ত অপকর্ম এবং বিদ্রূপাত্মক যুক্তিগুলিকে অস্বীকার করার সময় বলেছিল, “এটি মহিলাদের সঙ্গে সেনাবাহিনীর অবমাননা।” সুরজেওয়ালা আরও বলেন, সুপ্রিম কোর্ট কেবল ঐতিহাসিক রায় দেয়নি, এর মধ্য দিয়ে মোদী সরকারের চিন্তা-ভাবনা ও মানসিকতার পরিবর্তন করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে।

তিনি বলেন, মোদী সরকার ২০১৯ সালে প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে একটি নতুন নীতি তৈরি করে, যার অধীনে মহিলারা কেবল কর্মী পদে স্থায়ী কমিশন পেতে পারেন। যদিও সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই বৈষম্যমূলক নীতি প্রত্যাখ্যান করে বলেছে, ‘১৪ বছরেরও বেশি সময় ধরে মহিলাদের চাকরির জন্য স্থায়ী কমিশন অস্বীকার করা ন্যায়বিচারের পরিহাস। মহিলা আধিকারিকদের জন্য সমানভাবে নিযুক্তি প্রয়োগ করা উচিত।’

Releated Posts

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top