News Flash

  • Home
  • Uncategorized
  • জমির মূল্য নির্ধারণে অনলাইন পদ্ধতির সূচনা রাজ্যে, এতে স্বচ্ছতা আসবে, দাবি রাজস্বমন্ত্রীর
Image

জমির মূল্য নির্ধারণে অনলাইন পদ্ধতির সূচনা রাজ্যে, এতে স্বচ্ছতা আসবে, দাবি রাজস্বমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ আধুনিক প্রযুক্তির সাহায্যে জমির মূল্য নির্ধারণে উপকৃত হবেন সাধারণ মানুষ৷ তবে, ২০১০ সালের পর জমির মূল্য নির্ধারণ না হওয়ায় এখন তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ শনিবার আগরতলায় জমির রেজিস্ট্রেশন এবং মূল্য নির্ধারণে অনলাইন পদ্ধতির সূচনা করে এ-কথা বলেন ত্রিপুরার রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা৷ তাঁর দাবি, অনলাইন পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় জমির চাহিদা এবং তার সাথে পাল্লা দিয়ে মূল্যবৃদ্ধি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল৷ তাঁর কথায়, ত্রিপুরায় জমির খাজনা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম৷ কিন্তু সময়ের সাথে জমির দাম হু হু করে বাড়ছে৷ তাই, সামঞ্জস্য বজায় রেখে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে৷ তাঁর দাবি, অনলাইনে ওই প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থায় মানুষ স্বচ্ছতা বজায় রেখে জমি করে-বিক্রয় করতে পারবেন৷


এ-বিষয়ে রাজস্ব দফতরের প্রধান সচিব বি কে সাহু বলেন, অন্যান্য রাজ্যে জমির দাম ত্রিপুরার তুলনায় অনেক বেশি৷ বেসরকারিভাবে ত্রিপুরায়ও জমির সাংঘাতিক মূল্যবৃদ্ধি হয়েছে৷ ফলে সরকারিভাবে জমির নতুন মূল্য নির্ধারণ জরুরি হয়ে উঠেছিল৷ তাঁর কথায়, এমনটা মনে হওয়া খুবই স্বাভাবিক, জমির দাম এক লাফে অনেকটা বেড়েছে৷ কিন্তু, দীর্ঘ ১০ বছর বাদে জমির নতুন মূল্য নির্ধারণে মনে হচ্ছে দাম অনেক বেড়েছে৷ তিনি বলেন, আগামীতে অত্যন্ত সহজে জমির মূল্য নির্ধারণ সম্ভব হবে৷ বি কে সাহু জানান, এতদিন অফলাইনে সমস্ত কাজ হত৷ এখন থেকে অনলাইনে জমি সংক্রান্ত যাবতীয় সমস্ত কাজ হবে৷


তাছাড়া, জমির খাজনা বাড়ানো হয়নি বলে তিনি জানিয়েছেন৷ তবে, নতুন অনলাইন পদ্ধতিতে কেউ কর ফাঁকি দিতে পারবেন না৷ তাঁর দাবি, জমি কেনা-বেচায় মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে৷ এখন থেকে স্বচ্ছতা বজায় রেখে জমি কেনা-বেচা হবে সহজে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top