News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্জয়নগরে ব্রাউন সুগার উদ্ধার, ধৃত ২
Image

দূর্জয়নগরে ব্রাউন সুগার উদ্ধার, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ এলাকাবাসিদের গোপন সংবাদের ভিত্তিতে এসডিপিও এনসিসি মাধুরি মজুমদারের নেতৃত্বে এনসিসি থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল৷ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে চারজনকে৷


ঘটনার বিবরণে জানা যায় এসডিপিও এনসিসি মাধুরি মজুমদারের নেতৃত্বে শুক্রবার এনসিসি থানার পুলিশ দুর্জয়নগর হলিক্রস সুকল সংলগ্ণ এক বাড়িতে তল্লাসি অভিযান চালায়৷ এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগারের কৌটা সহ নগদ অর্থ৷ একই সাথে আটক করা হয় প্রফুল্ল বরা,সুমিত্রা বরা, অসিম বরা ও বিশ্বজিৎ বরা নামে চার জনকে৷


এসডিপিও এনসিসি মাধুরি মজুমদার জানান এলাকাবাসিরা গোপন সংবাদের ভিত্তিতে জানায় যে এই বাড়িতে নেশা সামগ্রি বিক্রয় করা হচ্ছে৷ সেই সংবাদের ভিত্তিতে এইদিনের অভিযান চালানো হয়েছে৷ তাঁর জন্য তিনি এলাকার সচেতন নাগরিকদের ধন্যবাদ জানান৷ আগামি দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top