News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ-র বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের আবেদনের বিষয়ে কেন্দ্রকে নোটিশ

সিএএ-র বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের আবেদনের বিষয়ে কেন্দ্রকে নোটিশ

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : জমিয়তে উলামায়ে হিন্দ নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনের ভিত্তিতে জবাব চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করল আদালত। সুপ্রিম কোর্ট এই আবেদনের সঙ্গে মূল আবেদনটি যুক্ত করেছে। গত ২২ জানুয়ারি সিএএ নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্ট অস্বীকার করে। আদালত জানিয়েছে পাঁচ বিচারকের বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। আদালত কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে উত্তর দাখিলের নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট অসমের সম্পর্কিত আবেদনের জবাব দিতে দু’সপ্তাহ সময় দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, চার সপ্তাহ পরে তারা একটি দিন নির্ধারণ করে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনের প্রতিদিন শুনানি করা হবে। সুপ্রিম কোর্ট সিএএর বিরুদ্ধে দেশের বিভিন্ন উচ্চ আদালতে দায়ের করা আবেদনের বিষয়ে যে কোনও আদেশ জারি করার বিষয়ে স্থগিতাদেশ দেয়। সিএএর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন আবেদনগুলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তর করতেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top