News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে : জুলফিকর হাসান
Image

পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে : জুলফিকর হাসান

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে| হামলার কয়েক মাসের মধ্যেই পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারীদের নিরস্ত্র করা হয়েছে| হামলায় মদতদাতাদের গ্রেফতার করা হয়েছে| পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে শুক্রবার এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীর জোন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিজি জুলফিকর হাসান| ১৪ ফেব্রুয়ারি ‘বর্বরোচিত’ পুলওয়ামা হামলার বর্ষপূর্তি| ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপরোয় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ জঙ্গিরা| ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান|

শুক্রবার পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তি| এদিন শ্রীনগরে, সিআরপিএফ-এর লেথপোরা শিবিরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়| জম্মু ও কাশ্মীর জোন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিজি জুলফিকর হাসান এদিন জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে| হামলার কয়েক মাসের মধ্যেই পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারীদের নিরস্ত্র করা হয়েছে| হামলায় মদতদাতাদের গ্রেফতার করা হয়েছে|’ সিআরপিএফ ডিজি আরও জানিয়েছেন, ‘জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) হামলার তদন্ত করেছে| তদন্ত সঠিক দিয়েই এগিয়ে চলছে| এখনও পর্যন্ত তদন্তে প্রচুর অগ্রগতি হয়েছে| শহিদদের পরিবারকেও যথাসাধ্য যত্ন নেওয়া হয়েছে|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top