News Flash

  • Home
  • Uncategorized
  • শিখ-বিরোধী দাঙ্গা মামলা : জেলেই থাকতে হবে সজ্জন কুমারকে, হোলির পর শুনানি
Image

শিখ-বিরোধী দাঙ্গা মামলা : জেলেই থাকতে হবে সজ্জন কুমারকে, হোলির পর শুনানি

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): শিখ-বিরোধী দাঙ্গা মামলায় (১৯৮৪) সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার| আপাতত জেলেই থাকতে হবে সজ্জন কুমারকে| ১৯৮৪ শিখ-বিরোধী দাঙ্গা মামলায় জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার| কিন্তু, এখনই সজ্জন কুমারের জামিনের আবেদনের শুনানি হবে না সর্বোচ্চ আদালতে| শীর্ষ আদালত জানিয়েছে, হোলির ছুটির পরই সজ্জনের জামিনের আবেদনের শুনানি হবে|

১৯৮৪ শিখ-বিরোধী দাঙ্গা মামলায় এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার| সজ্জন কুমারের আইনজীবী বিকাশ সিং মুখবন্ধ খামে সুপিম কোর্টে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়ে জানিয়েছেন, সজ্জন কুমারের ওজন ১৩ কিলোগ্রাম কমে গিয়েছে| সজ্জনের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, হোলির ছুটির পরই জামিনের আবেদনের শুনানি হবে| প্রসঙ্গত, এর আগেও সজ্জন কুমারকে জামিন দিতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট| সিবিআই-ও সজ্জন কুমারের জামিনের আবেদনের বিরোধিতা করেছিল| সিবিআই জানিয়েছিল, সজ্জন কুমারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে| অপর মামলার শুনানি চলছে|

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুন করে তাঁর শিখ দেহরক্ষীরা| তার পরেই দেশজুড়ে শিখ সম্প্রদায়ের উপরে হামলা শুরু হয়| সজ্জন কুমার, জগদীশ টাইটলার-সহ একাধিক কংগ্রেস নেতা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে| ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির রাজনগর এলাকায় একটি শিখ পরিবারের পাঁচজন সদস্যকে খুন করা ও একটি গুরুদ্বারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগও আনা হয় সজ্জন কুমারের বিরুদ্ধে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top