News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসবিটিতে ব্রাউন সুগার সহ তিন যুবক আটক
Image

আইএসবিটিতে ব্রাউন সুগার সহ তিন যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি ৷৷ রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর আইএসবিটি থেকে আসাম রাইফেলস ও পূর্ব থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রচুর নেশা সামগ্রী সহ তিন যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ রাজ্যের আরক্ষা প্রশাসনকে নেশা বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ প্রদান করা হলেও কিছু কিছু পুলিশ কর্মকর্তার অবহেলায় নেশা কারবারীরা আবার সক্রিয় হয়ে উঠছে৷


পূর্ব থানাকে ঘুমে রেখে আসাম রাইফেলস-এর জওয়ানদের অভিযানে আগরতলার চন্দ্রপুর আইএসবিটি এলাকায় দুই যুবককে আটক করে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়৷ পরবর্তীতে তাদের পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ আটক দই যুবকের নাম বিক্রম দাস এবং অজিত দাস৷ তারা দুইজন আপন ভাই৷ এদিকে এলাকাটি পূর্ব থানার অধীনে থাকলেও কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে অজ্ঞাত থাকার কথাই জানালেন আসাম রাইফেলস-এর জওয়ানরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top