News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ম লঙ্ঘন, রাজ্যে ১৮টি ওষুধের দোকানের লাইসেন্স সাময়িক বাতিল
Image

নিয়ম লঙ্ঘন, রাজ্যে ১৮টি ওষুধের দোকানের লাইসেন্স সাময়িক বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ড্রাগস অ্যান্ড কসমেটিক রুল-১৯৪৫ ধারা লঙ্ঘন করায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কয়েকটি ওষুধের দোকানের ড্রাগ লাইসেন্স নির্দিষ্ট একটি সময়ের জন্য সাময়িক বাতিল করা হয়েছে৷ আগরতলার হরিগঙ্গা বসাক রোডের বঙ্কিম মেডিক্যাল হল, মেলারমাঠের জিএস হেলথ কেয়ার এবং ঊনকোটি জেলার কুমারঘাটের পূর্ণ মেডিক্যাল হল-র ড্রাগ লাইসেন্স ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িক বাতিল করা হয়েছে৷ ডেপুটি ড্রাগ কন্েন্টালার এই সংবাদ জানিয়েছেন৷
তিনি জানান, গকুলনগর বাজারের স্বরূপানন্দ মেডিক্যাল হল-এর লাইসেন্স ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িক বাতিল করা হয়েছে৷

একই সঙ্গে পশ্চিমজেলার কামালঘাটের নারায়ণ মেডিক্যাল হল, কুমারঘাটের নিরাময় মেডিক্যাল হল, উত্তর জেলার ধর্মনগর হসপিটাল রোডের মামন মেডিক্যাল হল, হসপিটাল রোডেরই ত্রিপুরেশ্বরী ড্রাগস, কাঞ্চনপুরের জম্পুই হিলের ভাংমুনস্থিত মার্সি মেডিক্যাল হল, সিপাহিজলা জেলার মেলাঘরের হসপিটাল রোডের নিউ পোদ্দার মেডিক্যাল হল, একই জায়গার মা মেডিক্যাল হল, আগরতলার কের চৌমুহনির রামকৃষ্ণ মেডিক্যাল হল, আগরতলার অফিসলেনস্থিত নিউ শ্রীশ্রী মা মেডিক্যাল হল এবং এডি নগরের কবিরাজটিলাস্থিত জীবনদ্বীপে-এর ড্রাগ লাইসেন্স ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, আগরতলা কৃষ্ণনগরের ঠাকুরপল্লি রোডস্থিত ভাইটেলাইজ মেডিকেয়ার সেন্টার ও উত্তরজেলার দামছড়াস্থিত শ্রীমা মেডিক্যাল হল-এর ড্রাগ লাইসেন্স ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বামুটিয়ার কালিবাজারস্থিত শান্তি মেডিসিন সেন্টারের ড্রাগ লাইসেন্স ২০ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সাময়িক বাতিল করা হয়েছে৷ এছাড়া রামনগর ৫ নম্বরের গুডলাইফ মেডিমার্টের ড্রাগ লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে৷
তিনি বলেন, ওষুধের দোকানে সমস্ত নিয়ম মানতে হবে৷ না হলে, আগামী দিনেও এমনই কঠোর পদক্ষেপ নেওয়া জারি থাকবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top