News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীতে দিল্লীতে বিজেপিই হবে বিকল্প, দাবি ত্রিপুরা প্রদেশ সভাপতির
Image

আগামীতে দিল্লীতে বিজেপিই হবে বিকল্প, দাবি ত্রিপুরা প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ মানুষকে বিভ্রান্ত করে দিল্লিতে ভোট হয়েছে৷ জনগণের রায় মাথা পেতে নিয়ে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা দাবি করেন, আগামী দিনে দিল্লিতে বিজেপিই হবে একমাত্র বিকল্প৷


মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে আম আদমি পার্টি জয়ী হয়েছে৷ কেজরিওয়ালের দলের ঝুলিতে গেছে ৬৩টি আসন৷ বিজেপি সাতটি আসনে জয়ী হয়েছে৷ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ৪-টি আসন বেড়েছে এবার৷


দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি বলেন, ভোটে হার-জিত আছে৷ এক দল জিতবে, অন্য দল হারবে৷ কিন্তু, এমন একটা অবস্থায় দিল্লি নির্বাচন হয়েছে যখন মানুষ বিভ্রান্ত ছিলেন৷ তিনি কটাক্ষ করে বলেন, আমি আদমি পার্টি মানুষকে বিভ্রান্ত করে ভোটে লড়েছে৷ ফলে, এই জয় সাময়িক বলে দাবি করেছেন তিনি৷ তিনি জোর গলায় বলেন, আগামী দিনে দিল্লিতে বিজেপিই হবে একমাত্র বিকল্প৷ কারণ, আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ক্ষমতা রাখি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top