News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে ব্রাউনসুগার উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

খয়েরপুরে ব্রাউনসুগার উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি ৷৷ বোধজংনগর থানাধীন খয়েরপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত পুরনো আগরতলার একটি পরিত্যক্ত স্থান থেকে বেশকিছু পরিমাণ নেশা সামগ্রী ও নগত টাকা উদ্ধার করেছে খয়েরপুর আউটপোস্টের পুলিশ৷ সংবাদ সূতরে জানা যায়, খয়েরপুর আউটপোস্টের পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে পুরনো আগরতলার প্রণব দাসের বাড়িতে বেশকিছু নেশা সামগ্রী মজুত রয়েছে৷


সেই খবরের ভিত্তিতে খয়েরপুর আউটপোস্টের পুলিশ এবং মান্দাই ক্যাম্পের আসাম রাইফেলসের জওয়ানরা যৌথভাবে প্রণব দাসের বাড়িতে হানা দেয়৷ বাড়িতে প্রণব দাসকে পাওয়া যায়নি৷ এক বিধবা মহিলা বাড়িতে ছিলেন৷ এছাড়া বাড়িতে একাধিক ভাড়াটিয়াও রয়েছে৷ পুলিশ সবকটি ঘরে তল্লাশি চালালেও কোন কিছু পায়নি৷ তবে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত স্থান থেকে ১৪৬ কৌটা ব্রাউন সুগার এবং নগদ ৩৭,২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ৷

আশঙ্কা করা হচ্ছে, পুলিশের আঁচ পেয়ে ওইসব নেশা সামগ্রী পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ তবে কাউকে আটক করা সম্ভব হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top