News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পিছিয়েছে আগরতলা-আখাউড়া রেল সংযোগ, ২০২১ সেপ্ঢেম্বর নয়া সময়সীমা
Image

ফের পিছিয়েছে আগরতলা-আখাউড়া রেল সংযোগ, ২০২১ সেপ্ঢেম্বর নয়া সময়সীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ আগরতলা-আখাউড়া রেল সংযোগ ফের পিছিয়েছে৷ নয়া সংযোজন ২০২১ সালের সেপ্ঢেম্বর নাগাদ সমাপ্ত হতে পারে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটি৷ আজ, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা. সন্দীপ এন মাহাত্মে বলেন, দুই দেশের জেলাশাসক স্তরের বৈঠকে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


এদিন তিনি বলেন, সম্প্রতি ডোনার মন্ত্রকের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে ডোনার মন্ত্রক আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ সমাপ্ত করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে৷ ২০২১ সালের সেপ্ঢেম্বরের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে ডোনার মন্ত্রক৷
পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বলেন, দুই দেশে এই প্রকল্পের কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে৷ তবে, নির্মাণ সংস্থা সঠিক সময়ে নির্ধারিত কাজ সমাপ্ত করতে পারছে না৷ তাঁর দাবি, জমি অধিগ্রহণ সহ আনুষাঙ্গিক সমস্ত কাজ যথা সময়ে সমাপ্ত হয়েছে৷ দুই দেশ নির্ধারিত সময়েই জমি অধিগ্রহণের কাজ সমাপ্ত করেছে৷ ফলে, এখন আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটি সমাপ্ত হওয়া সম্পূর্ণই নির্মাণ সংস্থার উপর নির্ভর করছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, নয়া সময়সীমার মধ্যেই ওই প্রকল্পের কাজ সমাপ্ত হবে৷


প্রসঙ্গত, ইতিপূর্বে দুই দফায় ওই প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার সময়সীমা পিছিয়েছে৷ প্রারম্ভিক সময়ে ২০১৯ সালে প্রকল্পটি চূড়ান্ত রূপ নেবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ পরবর্তী সময়ে ডিসেম্বর ২০২০ সালের মধ্যে ওই প্রকল্পটি সমাপ্ত হবে বলে স্থির হয়েছিল৷ তৃতীয় দফায় ফের পিছিয়েছে প্রকল্প চূড়ান্ত রূপ নেওয়ার সময়সীমা৷ ধারণা করা হচ্ছে, এবার নির্ধারিত সময়ের মধ্যেই আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির কাজ সমাপ্ত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top