News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্ত কুমার হেগড়েকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ অধীরের
Image

অনন্ত কুমার হেগড়েকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ অধীরের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গান্ধীজি বিতর্কে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়েকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীররঞ্জন চৌধুরি । মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ  যোশী |  

দিনকয়েক আগে বেঙ্গালুরুতে এক জনসভায় বিজেপি নেতা মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘নাটক’ বলেছিলেন বলে অভিযোগ । যা নিয়ে আজ সংসদে সরব হন অধীররঞ্জন চৌধুরি । এদিন সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “যে বা যাঁরা গান্ধীজির মতো জাতির জনককে এই ধরণের ভাষায় অপমান করতে পারে, সে বা তাঁরা রাবণের সন্তান ছাড়া কেউ হতে পারে না ।”

পরে হেগড়ের মন্তব্যের প্রতিবাদ করে কংগ্রেস সংসদ ত্যাগ করে। অধীর চৌধুরী বলেন, ‘‘এই প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে করা হয়েছে। সমস্ত প্রতিবাদ করা হয়েছে মহাত্মা গান্ধির নীতি মেনে। যে মহাত্মা গান্ধিকে সারা পৃথিবীকে পুজো করা হয়, সেই মহাত্মা গান্ধীকে অপমান করা হয়েছে। ওঁরা রাবণের সন্তান। ওঁরা রামের উপাসককে অপমান করছেন।”

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ  যোশী জানিয়েছেন, ‘‘এরা অকারণে ইস্যু তৈরি করছে। ওই সংশ্লিষ্ট সদস্য জানিয়েছেন, উনি এমন কোনও কথা বলেননি। আমরা বিজেপিরাই প্রকৃত গান্ধী ভক্ত। ওরা নকল গান্ধী মানে সোনিয়া ও রাহুল গান্ধীর ভক্ত।”

এদিকে, জাতির জনক মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কিছু বলেননি বলে মঙ্গলবার দাবি করেছেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে । পাশাপাশি এই সংক্রান্ত সংবাদমাধ্যমের রিপোর্টকে ভুয়ো বলে দাবি করেছেন তিনি। বলেন, বিষয়টি অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নিজের বক্তব্যে কোনও রাজনৈতিক দল এবং মহাত্মা গান্ধীকে অসম্মান করেননি তিনি। হেগড়ের সাফ দাবি তিনি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে চেয়েছিলেন। অনন্ত কুমারের মতে ওইদিন স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জীবনী শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top