News Flash

  • Home
  • Uncategorized
  • নিগোশিয়েশন বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে আগরতলায় গ্রেপ্তার তিন
Image

নিগোশিয়েশন বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে আগরতলায় গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ নিগোশিয়েশন বাণিজ্যে যুক্ত থাকার দায়ে পুলিশ তিনজনকে আটক করেছে৷ তবে তারা নিগোশিয়েশন বাণিজ্যের সাথে আদৌও জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে দাবি পুলিশের৷ আগরতলা পুর নিগমের বটতলা কার্যালয়, পূর্ত দফতরের নেতাজি চৌমুহনিতে অবস্থিত কার্যালয়ে দরপত্র আহ্বান করা হলেই কিছু অবাঞ্ছিত লোকের বিরুদ্ধে সেখানে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে৷ এরই পরিপ্রক্ষিতে পুলিশ সোমবার অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে৷


পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, রাজদীপ দেবনাথ, আশিক মিয়াঁ এবং আলমগির হুসেন নামের তিনজনকে আজ আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ রয়েছে৷ সুব্রত চক্রবর্তী বলেন, বেশ কিছুদিন ধরে আগরতলা পুর নিগমের বটতলা কার্যালয়, পূর্ত দফতরের নেতাজি চৌমুহনিস্থিত কার্যালয়ে দরপত্র আহ্বান করা হলেই কিছু অবাঞ্ছিত মানুষ হস্তক্ষেপ করেন বলে অভিযোগ ছিল৷ কিন্তু কাউকে গ্রেফতার করা যাচ্ছিল না৷ তিনি বলেন, আজ বটতলা বিট অফিসের সামনে ৭০-৮০ জন লোক জড়ো হয়েছে খবর পেয়েই ছুটে গিয়েছি৷ কিন্তু, পুলিশ আসছে টের পেয়ে অধিকাংশ মানুষ সেখান থেকে পালিয়ে যায়৷ শুধুমাত্র তিনজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে৷


তিনি বলেন, নিগোশিয়েশন বাণিজ্যের সাথে তারা জড়িত কিনা তা এখনই বলা যাচ্ছে না৷ তবে, তদন্তে তা প্রমাণিত হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর কথায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্যেয়ম জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে৷ এতে ওই অফিসগুলিতে দরপত্র আহ্বান করা কেউ হস্তক্ষেপের সাহস জুগাতে পারবেন না, আশা প্রকাশ করে বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top