News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ইজরায়েলি পর্যটক
Image

বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ইজরায়েলি পর্যটক

কুল্লু, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : এক ইজরায়েলি নাগরিকের কাছ থেকে ২.৫ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কুল্লু জেলায়। শাউল বরভ নামে বছর ৪২-এর ওই ইজরায়েলি নাগরিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি জেরুজালেমের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে রবিবার রাতে টিসিপি বাজাউরা চেকপোস্টের তল্লাশি চলাকালীন মানালি থেকে দিল্লিগামী বেসরকারি ভলবো বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ২.৫ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে ওই আড়াই কিলোগ্রাম গাঁজা নিয়ে শাউল বারাণসীর দিকে যাচ্ছিল। এর পেছনে কোনও বড় মাদকচক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বাজারে এই গাঁজার দাম প্রায় লক্ষাধিক টাকা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top