News Flash

  • Home
  • Uncategorized
  • জিন্নার রাজনীতি করছেন কেজরি, তীব্র কটাক্ষ কপিলের
Image

জিন্নার রাজনীতি করছেন কেজরি, তীব্র কটাক্ষ কপিলের

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার তুলনা টানলেন বিজেপি নেতা কপিল মিশ্র।

দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান তীব্র থেকে তীব্রতর করেছে আম আদমি পার্টি এবং বিজেপি। এমন আবহে সোমবার সকালে প্রচারে বেড়িয়ে বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, আম আদমি পার্টির(আপ) নাম পরিবর্তন করে রাখা উচিত মুসলিম লীগ। মুসলিম লীগ যে রাজনীতিটা করত। এখন সেই একই রাজনীতি করছে তারা। মুসলমান ভোটব্যাঙ্কের জন্য বিভাজনের রাজনীতি করছে আপ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিল্লি প্রচার আসা নিয়ে বিরোধিতা করেছে আপ। এর নিন্দা করে কপিল মিশ্র জানিয়েছেন, দেশ-বিরোধী শক্তি, জঙ্গি, বিশ্বাসঘাতক এবং দাঙ্গাবাজরাই শুধুমাত্র যোগী আদিত্যনাথের নিন্দা করে। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনের নামে বাস জ্বালিয়ে দেওয়া হল। এমনকি পুলিশকর্মীদের মারধর করা হয়। এর পেছনে আপ এবং কংগ্রেস রয়েছে। জিন্নার রাজনীতি করছেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির শাহিনবাগ আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে কপিল বলেন, মণীষ শিশোদিয়া জানিয়েছেন যে তিনি শাহিনবাগের আন্দোলনকারীদের  পাশে রয়েছে। ২০ শতাংশ মুসলমান ভোট নিজেদের দিকে টানার জন্যই এমন কাজ করেছে তারা। অন্যদিকে দিল্লির ৮০ শতাংশ মানুষ ক্ষোভে ফুটছে। এর জবাব তারা ভোটবাক্সে দেবে। উল্লেখ করা যেতে পারে দিল্লির মডেল টাউন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কপিল মিশ্র।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top