News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস মোকাবিলায় জরুরী ভিত্তিতে এক হাজার মাস্ক কিনল স্বাস্থ্য দপ্তর
Image

করোনা ভাইরাস মোকাবিলায় জরুরী ভিত্তিতে এক হাজার মাস্ক কিনল স্বাস্থ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তর জরুরী ভিত্তিতে এক হাজার মাস্ক কিনছে করোনা ভাইরাস মোকাবিলায়৷ স্টেট নোডাল অফিসার ডাক্তার রাধা দেববর্মা জানিয়েছেন,আগামী কালকের মধ্যেই এই মাস্ক রাজ্যে চলে আসার কথা৷ রাজ্যের বিভিন্ন সরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদের কথা মাথায় রেখেই এই মাস্ক আনা হচ্ছে৷ চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসা কর্মীরাই সরাসরি রোগীদের সংস্পর্শে আসেন৷ এছাড়া আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর এবং আখাউড়া সীমান্ত চেক পোস্টে কর্মরত সরকারী কর্মচারীদের সুরক্ষার জন্যও কিছু সংখ্যক মাস্ক দেওয়া হবে৷


ডাক্তার রাধা দেববর্মা জানান আজই দিল্লী থেকে রাজ্যে এসেছে দুটি ইনফ্রারেড থার্মোমিটার৷ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে এই দুইটি থার্মোমিটাব দেওয়া হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডাক্তার সত্যজিৎ সেন এই দুটি থার্মোমিটাব নিয়ে এসেছেন আগরতলায়৷ একটি দেয়া হয়েছে আখাউড়া সীমান্তে এবং অন্যটি আগরতলা বিমান বন্দরে৷ এই থার্মোমিটার দিয়ে দূর থেকেই মাপা যায় শরীরের তাপমাত্রা৷ কেউ জ্বর আক্রান্ত কিনা তা তার শরীর না ছুঁয়েই বলে দেয়া সম্ভব৷ আখাউড়া সীমান্তে এবং বিমান বন্দরে স্বাস্থ্য দপ্তর থেকে যে স্ক্রিনিং ডেস্ক বসানো হয়েছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা আজ থেকেই থেকেই এই থার্মোমিটার দিয়ে পরীক্ষা শুরু করেছেন৷


ডাক্তার দেববর্মা দাবী করেছেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যে ত্রিপুরার বাইরে থেকে যারা আসছেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে৷ স্বাস্থ্য দপ্তর জানতে পেরেছে সম্প্রতি বাংলাদেশ থেকে আগরতলায় আসা দুজন ব্যক্তি আগরতলায় আসার আগে নেপালে গিয়েছিলেন৷ স্বাস্থ্যকর্মীরা তাদের খোঁজ করেন৷ তারা যে হোটেলে ছিলেন সেখানে গিয়ে জানা যায় যে তারা হোটেল ছেড়ে দিয়েছেন৷ হোটেলের কর্মীদের সতর্ক করে দেয়া হয়েছে৷ তাদের বলা হয়েছে জ্বর বা সর্দি হলে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাথে সাথেই যোগাযোগ করা হয়৷


রাজ্যের এক মেরিন ইঞ্জিনীয়ার যুবক সম্প্রতি চিনের কোন এক বন্দরে গিয়েছিলেন৷ যদিও তিনি জাহাজ থেকে নামেন নি কিন্তু জাহাজটি চীনের বন্দরে নোঙর করেছিল৷ এই যুবক কয়েকদিন আগে রাজ্যে ফিরে এসেছেন৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে খবর পেয়ে ঐ যুবকের বাড়িতে স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয় এবং তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে৷ ওই পরিবারটিকে মাস্ক এবং কিছু প্রতিষেধক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে৷ এরকম ভাবেই আরও একজন ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছিল যিনি সম্প্রতি বিদেশে একটি সেমিনারে গিয়েছিলনে৷ সেখানে চীনের প্রতিনিধিরাও ছিলেন৷ ঐ ব্যক্তির সঙ্গেও যোগাযোগ রাখছেন স্বাস্থ্যকর্মীরা৷


ডাক্তার দেববর্মা জানান , আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের জন্য প্রি প্রোটেকশন ইকুইপমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে৷ কোরোনার জেরে ইতিমধ্যেই চিনে ৩০০-র বেশি মানুষ মারা গেছেন ৷ ১৪ হাজার ৫৬২ জন আক্রান্ত ৷ বিশ্বের ২৫টি দেশে এই মুহূর্তে কোরোনা ছড়িয়ে পড়েছে ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top