News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবীণদের পরামর্শ ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না : মুখ্যমন্ত্রী
Image

প্রবীণদের পরামর্শ ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ প্রবীণরা হলেন সমাজের পথ প্রদর্শক৷ তাঁরা সমাজের ভাল, মন্দ, উন্নয়ন নিয়ে চিন্তা করেন৷ প্রবীণদের পরামর্শ ছাড়া একটি সমাজ, রাজ্য ও দেশ এগিয়ে যেতে পারেনা৷ তাই অবসর গ্রহণের পর আপনারা বুড়ো হয়ে গেছেন, অথর্ব হয়ে গেছেন তা মনে করলে চলবেনা৷ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে আপনাদের জীবনের শেষদিন পর্যন্ত কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রবীণ নাগরিক ও চাকুরি থেকে অবসরপ্রাপ্তদের প্রতি জীবনের শেষদিন পর্যন্ত সমাজের জন্য কাজ করে যাবারও অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন, কর্মই ধর্ম৷ সততা, নিষ্ঠা ও কর্ম একজন মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করে৷ তাই চাকুরী থেকে অবসর গ্রহণের পর হীনমন্যতায় না ভুগে আপনাদের সমাজের জন্য কাজ করে যেতে হবে৷ এক্ষেত্রে তিনি প্রবীণ ও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করার জন্য প্রবীণদের প্রতি অনুরোধ জানান৷


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের দাবী দাওয়ার ব্যাপারে আন্তরিক রয়েছে৷ অথচ বাম আমলে দাবী আদায়ের জন্য শিক্ষক-কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মিছিল, মিটিং করতে হতো৷ ত্রিপুরাতে ক্ষমতার পরিবর্তন হয়েছে৷ মানুষের মধ্যে কর্মক্ষমতা বেড়েছে৷ স্বচ্ছ নিয়োগ নীতি প্রনয়ণ করা হয়েছে৷ এই সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নীতি নিয়ে চলতে চায়৷ তিনি বলেন, বাম সরকার সরকারি শিক্ষক ও কর্মচারিদের ২.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছিল৷ কিন্তু ঐ ফ্যাক্টর দেবার জন্য কোন ব্যবস্থা না রেখে বাম সরকার ১৩ হাজার কোটি টাকা দেনা রেখে গেছে৷ পে-রিভিশন হবার আগে বাম সরকার সরকারি কর্মচারি ও পেনশনার্সদের মাসিক বেতন ভাতা দিতে ৪৩৩ কোটি টাকা খরচ করত৷ আমরা ক্ষমতায় এসে সরকারি কর্মচারি ও পেনশনার্সদের ৭ম বেতন কমিশনের আদলে বেতন ভাতা দেবার ব্যবস্থা করেছি৷ এজন্য প্রতিমাসে ব্যয় হয় ৭৮০ কোটি টাকা৷ অর্থাৎ তৎকালীন বাম সরকার থেকে ৩৪৭ কোটি টাকা বেশি৷


মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকারই বিধানসভায় জিরো ডেফিসিট বাজেট পেশ করেছে৷ এখন রাজস্ব সংগ্রহ হয় ২৬ শতাংশ৷ আগে সংগৃহীত হতো ৮.৯ শতাংশ৷ ব্যাঙ্কের সিডি রেশিও ৩৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৬ শতাংশ৷ হোমগার্ডদের বেতন ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে৷ বিদ্যৎ নিগমের লাইনম্যান, অপারেটর প্রমুখের কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে ১০ লক্ষ টাকা সহায়তা করা হয়৷ আগে সহায়তা করা হত ২ লক্ষ টাকা৷ আহত হলে দেওয়া হত ৩০ হাজার টাকা৷ এখন দেওয়া হয় ৫ লক্ষ টাকা৷ ৫০ বছরের বেশি বয়সের কোন সরকারি কর্মচারি মারা গেলে তার পরিবারকে ৬০ বছর বয়স পর্যন্ত বেতন দেওয়া হয়৷


নতুন বেতনক্রম আসার পর একজন গ্রপ-সি কর্মচারির নূন্যতম পে-স্কেল হয়েছে ১৮ হাজার টাকা এবং গ্রপ-ডি কর্মচারির হয়েছে ১৬ হাজার টাকা৷ গত ২০১৭-১৮তে রাজ্যে শিল্প ইউনিট ছিল ৫৪৯৩টি৷ নতুন সরকারের মাত্র ২ বছরে মোট শিল্প ইউনিট হয়েছে ৮১৪২টি৷ নতুন সরকারের সময় ডাই-ইন-হারনেসে মোট চাকুরি হয়েছে ৬৫০ জনের৷ প্রতিটি দপ্তরে ডাই-ইন-হারনেসের জন্য ১৫ শতাংশ পদ রিজার্ভ রাখা হয়েছে৷ বিগত সরকারের আমলে বার্ষিক মাথা পিছু আয় ছিল ১ লক্ষ ১৬ হাজার টাকা৷ আশা করা যায় ২০১৯-২০ অর্থ বছরে তা দাঁড়াবে ১ লক্ষ ৫১ হাজার টাকা৷ প’দশ অর্থ কমিশন থেকে টাকা পেলে কর্মচারিদের অন্যান্য পাওনা মানবিকতার সাথে বিবেচনা করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এদেশ মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, নেতাজী, শ্যামাপ্রসাদ মুখার্জী, দত্ত পন্থ ঠেংরীজী, দীনদয়াল উপাধ্যায়ের দেশ৷ প্রবীণ ও নবীনদের তাঁদের পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০৩০ সালের মধ্যে ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ দেখছেন৷ একে বাস্তবায়িত করতে সকলকে এগিয়ে আসতে হবে৷


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা এবং বি এম এস-এর সভাপতি শঙ্কর দেব৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের সভাপতি রণজিৎ দে৷ অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ বি এম এস-র প্রতিষ্ঠাতা দত্ত পন্থ ঠেংরীজী, ভারতমাতা ও শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্ত্তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা ’াপন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা ’াপন করা হয়৷ পরিবেশন করা হয় জাতীয় সংগীত৷ অনুষ্ঠান শেষে ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের সভাপতি তথা অনুষ্ঠানের সভাপতি রণজিৎ দে মুখ্যমন্ত্রীর হাতে ১২ দফা দাবী সনদ তুলে দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top