News Flash

  • Home
  • Uncategorized
  • ১ ফেব্রয়ারি নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি হচ্ছে না, জানাল বিচারক
Image

১ ফেব্রয়ারি নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি হচ্ছে না, জানাল বিচারক

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ১ ফেব্রয়ারি নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি হচ্ছে না। শুক্রবার পাটিয়ালা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা এমনই রায় দিয়েছেন। কবে এই চার দোষীর ফাঁসি হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হবে না। বৃহস্পতিবার আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছিল। অপরাধীদের আইনজীবীর যুক্তি ছিল, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। অক্ষয় কুমার সিং ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক। এই আর্জি শোনার পরে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অজয় কুমার জৈন তিহাড় জেলের সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। এদিন সেই সমস্ত রিপোর্ট দেখেই শনিবার ফাঁসির রায়ে স্থগিতাদেশ দেন বিচারক ধর্মেন্দ্র রানা। ২০১৭ সালে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে ফাঁসির নির্দেশ দেয় শীর্ষ আদালত। তার পর থেকে আইনের সমস্ত সংস্থান হাতড়ে বেরিয়েছে। এক দিকে ফাঁসির প্রস্তুতি শুরু হয়েছে তিহাড় জেলে। ফাঁসুড়ে পৌঁছেছেন, হয়ে গিয়েছে মহড়াও। অন্য দিকে ফাঁসির রায় স্থগিত করার সমস্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন দণ্ডিতরা। ফাঁসি কার্যকর হওয়ার পূর্বনির্ধারিত তারিখের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে গিয়েছিল পবন গুপ্ত। আর্জি ছিল তার বয়স সম্পর্কিত রায় পুনর্বিবেচনা করুক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দেয়। এর পরেও তার কাছে কিউরিটিভ পিটিশন, রাষ্ট্রপতির কাছে আর্জি জানানোর পথ খোলা থাকছে। শুধু পবনই নয়, আইনের ফাঁকফোকর খুঁজে চলেছে অন্য তিনজনও। যদিও মুকেশ সিংহর সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার নির্ভয়ার দণ্ডিত অক্ষয়কুমার সিংয়ের ফাঁসির সাজা সংশোধনের আর্জি বা কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবু খোলা থাকছে রাষ্ট্রপতির কাছে আর্জি জানানোর পথ। অন্য এক দণ্ডিত, বিনয় শর্মা ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে। এর মাঝেই পাটিয়ালা কোর্টের রায়ে সময় পেয়ে যাচ্ছে চার দণ্ডিত আসামী। এ দিন পাটিয়ালা কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। তিনি বলেন, ‘‘নির্ভয়ার ধর্ষকদের আইনজীবী এ পি সিংহ আমায় চ্যালেঞ্জ করে বলেছিলেন, নির্ভয়ার ধর্ষকদের কখনও ফাঁসি হবে না। তবে আমি হার মানব না। সরকারকে ফাঁসি কার্যকর করতেই হবে।’’ 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top