News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারপোর্টে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ হাপিজ, ভুঁইফোর সংস্থার দুই প্রতারককে ধরল পুলিশ
Image

এয়ারপোর্টে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ হাপিজ, ভুঁইফোর সংস্থার দুই প্রতারককে ধরল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বাম আমলের মতো রাম আমলেও ভূঁইফোর সংস্থাগুলি তাদের প্রতারণার বিষ দাঁত বহাল রেখেছে৷ যেখানে এই সরকারী দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সেখানেই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতারণার জাল পেতে রেখেছে কিছু সংস্থা৷ শহরের ভগৎ সিং যুব আবাসে চাকুরী প্রতারণাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত এনসিসি থানার পুলিশকে সেখানে পৌঁছতে হয়৷


এয়ারপোর্টে চাকুরী দেওয়ার নাম করে সিএএসআই নামে একটি সংস্থা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে৷ আজ ছিল নিয়োগ প্রক্রিয়া৷ ভগৎ সিং যুব আবাসে সিএএসআই এর দুই কর্মী সকালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে৷ ফর্ম জমা রাখার নামে বেকার যুবক যুবতীদের কাছ থেকে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে শুরু করে৷ নিয়োগকে কেন্দ্র করে ভগৎ সিং যুব আবাসে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবনতীর সমাগম হয়৷ ফর্ম জমা রাখতে গিয়ে এক সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ আবেদনকারীদের মধ্যে হৈচৈ পড়ে যায়৷ এরই মধ্যে জনাকয়েক বেকার যুবক যুবতী সিএএসআই নামে ওই সংস্থার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা ধরনের সন্দেহ প্রকাশ করে৷ তারা একজোট হয়ে এই প্রতারক সংস্থার দুই কর্মীকে ঘেরাও করে৷ তাদের কথাবার্তায় অসংলগ্ণতা দেখে আবেদনকারী বেকার যুবক যুবতীদের মধ্যে নানা ধরনের সন্দেহ দেখা দেয়৷ এরই মধ্যে টাকা দিয়ে যারা ফর্ম জমা দিয়েছে তারা টাকা পুনরায় ফেরত চাইতে সক্রিয় হয়ে উঠে৷ দুই কর্মীকে ঘেরাও করে অবিলম্বে তাদের টাকা ফেরৎ দেওয়ার দাবী জানায়৷ তাতে ভগৎ সিং যুব আবাসে ধুন্ধুমার কান্ড ঘটে যায়৷


বেকারদের মধ্যে থেকে বিষয়টি জানানো হয় এনসিসি থানায়৷ খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়৷ দুই কর্মীকে দফায় দফায় জেরা শুরু করে৷ যদিও এই প্রতারক সংস্থার দুই কর্মী এয়ারপোর্টে চাকুরী নিয়োগের বিষয়ে সঠিক কোন জবাব দিতে পারেনি৷ পুলিশ নির্দেশ দিয়ে বলে অবিলম্বে এই সংস্থার এমডি যাতে এনসিসি থানায় আসে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বেকার যুবক যুবতীরা বিক্ষোভে সোচ্চার হয়৷ পুলিশ অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ দুই প্রতারককে আটক করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top