News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯ সমাথা গণধর্ষণ-খুন মামলা : মৃত্যুদণ্ডে দণ্ডিত ৩ জন দোষী
Image

২০১৯ সমাথা গণধর্ষণ-খুন মামলা : মৃত্যুদণ্ডে দণ্ডিত ৩ জন দোষী

আদিলাবাদ (তেলেঙ্গানা), ৩০ জানুয়ারি (হি.স.): সমাথা গণধর্ষণ এবং খুন মামলার রায় ঘোষণা করল বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত। ২০১৯ সালের নভেম্বর মাসের গণধর্ষণ এবং খুন মামলায় ৩ জন দোষীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরা হল-শেখ বাবু, শেখ সাহাবুদ্দিন এবং শেখ মাকদুম। অপরাধের মাত্র ৬৬ দিনের মধ্যে রায় ঘোষণা করে নজির গড়ল বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত।


২০১৯ সালের ২৪ নভেম্বর আসিফাবাদ কোমারাম ভীম জেলায় গণধর্ষণের শিকার হন একজন মহিলা। অপরাধের পর ওই মহিলাকে খুন করা হয়। এই মামলার ট্রায়াল শুরু হয় ১ ডিসেম্বর, শেষ হয় ৩০ ডিসেম্বর। ৪৪ জন সাক্ষীর বয়ান নিয়ে ১৪০ পাতার চার্জশিট পেশ করা হয়। অবশেষে বৃহস্পতিবার ৩ জন দোষীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top