News Flash

  • Home
  • Uncategorized
  • ৬ থেকে ৩০ জানুয়ারি দিল্লিতে বাজেয়াপ্ত ৩৮৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র : নির্বাচন কমিশন
Image

৬ থেকে ৩০ জানুয়ারি দিল্লিতে বাজেয়াপ্ত ৩৮৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র : নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): সামনেই দিল্লিতে ভোট। দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৮৪টি বেআইনি অস্ত্র। ৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে তিনটি হিংসার ঘটনা ঘটেছে, দিল্লি পুলিশের আইন অনুযায়ী ৯৬৩৫৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬০০১ জনের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং জানিয়েছেন, ৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে তিনটি হিংসার ঘটনা ঘটেছে, জমা পড়েছে ৫৫৯২টি লাইসেন্স অস্ত্র। দিল্লি পুলিশের আইন অনুযায়ী ৯৬৩৫৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬০০১ জনের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


রণবীর সিং আরও জানিয়েছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৮০৮টি এফআইআর দায়ের করা হয়েছে এবং আবগারি আইন অনুযায়ী ৮১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোটের বাজারে টাকাও উড়েছে দিল্লিতে। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং জানিয়েছেন, হিসাবহিন ৭.৯১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।  

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top