News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত মন্তব্যের জের! নির্বাচন কমিশনের রোষানলে অনুরাগ-পরবেশ
Image

বিতর্কিত মন্তব্যের জের! নির্বাচন কমিশনের রোষানলে অনুরাগ-পরবেশ

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): শাহিনবাগ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জের! নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা| দিল্লি বিধানসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তারকা প্রচারকের তালিকা থেকে অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মার নাম অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন| এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি সাংসদ পরবেশ বর্মাকে নোটিশও পাঠিয়েছে নির্বাচন কমিশন| ৩০ জানুয়ারি দুপুর বারোটার মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে পরবেশকে, যদি সন্তোষজনক উত্তর তিনি দিতে না পারেন তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন|

সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন| সম্প্রতি উত্তর দিল্লির রিথালায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর| সেখানে জনসভার মঞ্চ থেকে অনুরাগ বলেছিলেন, ‘দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারুন|’ অনুরাগের এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়| অনুরাগ ঠাকুর মন্তব্য করে নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখনই বেফাঁস মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা| শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরবেশ বলেন, ‘ক্ষমতায় এলে এক ঘন্টায় ফাঁকা করে দেব শাহিনবাগ|’ শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মা| ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-র তারকা প্রচারকের তালিকা থেকে অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মার নাম অবিলম্বে অপসারণের জন্য ৱুধবার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top