News Flash

  • Home
  • Uncategorized
  • এসবিআই’র সিএমসি শাখায় টাকা হাপিজের অভিযোগ
Image

এসবিআই’র সিএমসি শাখায় টাকা হাপিজের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের বাবুর বাজারে এসবিআই’র সিএমসি শাখা থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী ভোক্তাদের আমানতের টাকা হাফিজ করে চলেছে বলে গুরুতর অভিযোগ মিলেছে৷ অভিযুক্ত ব্যাঙ্ককর্মী আসরাফ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের গায়েব হয়ে যাওয়া টাকা অবিলম্বে ফেরত দেবার দাবি উঠেছে৷ এ ব্যাপারে ইরানী থানায় সুনির্দিষ্ট মামলাও দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এসবিআই’র যুবরাজনগর সিএমসি থেকে ভোক্তাদের টাকা হাফিজের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ দিব্যাঙ্গ সোয়েল আহমেদের একাউন্ট থেকে টাকা হাফিজের সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণ করেছে ইরানী থানা৷ সোয়েলের ভাই জানা, ১০০ শতাংশ দিব্যাঙ্গ সোয়েলের ভাতার টাকা কয়েকমাস পরপর এসবিআই যুবরাজনগর সিএমসি থেকে তোলা হয়৷ ২০১৮ সালের ৬ সেপ্ঢেম্বর সর্বশেষ ৭,৫০০ টাকা তোলা হয়৷ চলতি মাসে সোয়েলের পাসবই আপডেট করাতে গিয়ে তাদের চক্ষুরীতিমতো ছানাবড়া হয়ে যায়৷ দেখা গেছে, ১৮ জুন ২০১৯, ২১ জুন ২০১৯, ২৩ অক্টোবর ২০১৯ এবং ২৫ ডিসেম্বর ২০১৯ সোয়েলের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে হাফিজ করা হয়েছে৷

বিষয়টি কৈলাসহর এসবিআই শাখা প্রবন্ধককে জানান তারা৷ কিন্তু এব্যাপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি৷
স্থানীয়সূত্রে খবর আসরাফ হোসেন দীর্ঘদিন ধরে সিএসসির দায়িত্বে রয়েছে৷ এখানে রেগার শ্রমিক, চা বাগন শ্রমিক, ছাত্র-ছাত্রী এবং দিব্যাঙ্গদেরই বেশিরভাগ অ্যাকাউন্ট রয়েছে৷ সিএসসির দায়িত্বে থাকা ব্যাঙ্ককর্মী আসরাফ হোসেন ওইসব মানুষের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করানোর সময় ভোক্তাদের আঙুলের ছাপ না নিয়ে নিজের আঙুলের ছাপ দিয়ে অ্যাকাউন্ট করেছেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ভোক্তার অ্যাকাউন্টের টাকা দীর্ঘদিন ধরেই নয়ছয় করে চলেছে দুর্নীতি পরায়ন ওই ব্যাঙ্ক কর্মী৷


দুর্নীতিগ্রস্থ অর্থ হাফিজকারী ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে তদন্তক্রমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোক্তারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top