News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়নের প্রশ্ণে পরিবর্তনকে গ্রহন ,করার পরামর্শ দিলেন উপমুখ্যমন্ত্রী
Image

উন্নয়নের প্রশ্ণে পরিবর্তনকে গ্রহন ,করার পরামর্শ দিলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ পরিবর্তন বারবারই অস্বস্তিকর হয়৷ কিন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়৷ তাই, উন্নয়নের প্রশ্ণে পরিবর্তনকে গ্রহন করার পরামর্শ দিলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, বানিজ্যের প্রসার এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্যই নতুন পোর্টাল চালু করা হল৷ তাঁর দাবি, ২০১৯-২০ অর্থ বছরে এখন পর্যন্ত ২০ কোটি ৫৪ লক্ষ টাকার বানিজ্য হয়েছে৷ ওই পোর্টাল ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বানিজ্যের প্রসার বৃদ্ধি করবে৷


এদিন প্রজ্ঞা ভবনে গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস(জেইএম) সংবাদ শীর্ষক অনুষ্ঠানে আংশ নিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় কথা থেকে পন্য সামগ্রী আসছে এবং কোথায় বিক্রি হচ্ছে, সরকার অনেক ক্ষেত্রেই অবগত নয়৷ তাই, স্বচ্ছতার প্রশ্ণে এ-ধরনের উদ্যোগ খুব প্রয়োজনিয়৷ তাঁর কথায়, সারা দেশে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, এখন ই-বাজারের যুগ৷ যুগের সাথে তাল মিলিয়েই চলতে হবে৷ তাই, একটি পোর্টাল চালু করা হয়েছে৷ তাতে আপনারা সবাই অংশগ্রহণ করুন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবেদন রাখেন তিনি৷


উপমুখ্যমন্ত্রী বলেন, জীবন পরিবর্তনশীল৷ উন্নয়নও পরিবর্তনেই সম্ভব৷ তিনি বিদ্রুপ করে বলেন, যেভাবে চলছে চলুক, এই মানসিকতায় উন্নয়ন সম্ভব নয়৷ অবশ্য, পরিবর্তন অনেকের কাছে ভীষণ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়ঊ তিনি বলেন, ত্রিপুরায় সরকার বদল হওয়ার পর শিক্ষায়, রেগায় অনেক পরিবর্তন আনা হয়েছে৷ তাতে, শুরুতে অনেকের আপত্তি ছিল৷ কিন্ত, সময় যত পেরিয়েছে মানুষ পরিবর্তনের সুফল টের পাচ্ছেন৷ তাঁর কথায়, সামনের দিকে এগিয়ে যেতে হবে৷ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়৷


তিনি জানান, ত্রিপুরায় ২০১৯-২০ অর্থ বছরে ২০ কোটি ৫৪ লক্ষ টাকার বানিজ্য হয়েছে৷ তাতে স্পষ্ট, বানিজ্যে শ্রীবৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়৷ ওই পোর্টাল সারা দেশ তথা বহির্বিশ্বের কাছে ত্রিপুরার দ্বার উন্মুক্ত করে দেবে৷ মূলত, সরকারি ক্রয়ের ক্ষেত্রে জেইএম গুরুত্বপূর্ন ভূমিকা নেবে, আশা প্রকাশ করে বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top