News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ : উত্তর-পূর্বাঞ্চলীয় আবেদনগুলির পৃথক শুনানি, আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা
Image

সিএএ : উত্তর-পূর্বাঞ্চলীয় আবেদনগুলির পৃথক শুনানি, আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা

আগরতলা, ২২ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরোধিতা করে অসম ও ত্রিপুরার আবেদনগুলি পৃথকভাবে শুনানি গ্রহণ করবে সুপ্রিমকোর্ট| এতে আশার আলো দেখছেন আবেদনকারীরা| ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, সুপ্রিমকোর্ট আমাদের আবেদনের স্বপক্ষে যুক্তি গ্রহণ করেছে| তাই উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত আবেদন একত্রিত করে শুনানি গ্রহণ করবে|

এদিকে রাজপরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মণ-এর কথায়, আমাদের প্রদত্ত প্রমাণ ও যুক্তিতে সম্মত হয়েছে সুপ্রিমকোর্ট, ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা রয়েছে তা বুঝতে পেরেছে আদালত| শুধু তা-ই নয়, ওই আইন কার্যকর হলে ইন্দিরা-মুজিব চুক্তি এবং অসম চুক্তি লঙ্ঘন করা হবে, দাবি করেছেন প্রদ্যুৎকিশোর|

বুধবার জিতেন্দ্র চৌধুরী বলেন, সুপ্রিমকোর্ট আমাদের আবেদন বুঝতে পেরেছে, কিন্ত ওই আইনে স্থগিতাদেশ জারি করলে আরও ভালো হত| তাঁর কথায়, আইনটি কার্যকর হলে উত্তর-পূর্বাঞ্চলে ইন্দিরা-মুজিব চুক্তি এবং অসম চুক্তি লঙ্ঘিত হবে| সুপ্রিমকোর্ট তা গ্রহণ করেছে| তাই আইনটি কার্যকরে স্থগিতাদেশ জারি হোক, আবেদন জানানো হয়েছিল| কিন্ত সুপ্রিম কোর্ট বলেছে, এখনই স্থগিতাদেশ জারি করার প্রয়োজন নেই| কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার জন্য নোটিশ পাঠানো হবে| তবে কেন্দ্র যদি তড়িঘড়ি আইনটি কার্যকর করতে চায় তা-হলে বিষয়টি আদালতের নজরে আনবেন, জানান তিনি|

ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মণ সুপ্রিমকোর্টের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন| তাঁর কথায়, ত্রিপুরায় অনুপ্রবেশের প্রমাণ দেওয়া হয়েছে আদালতে| তাছাড়া, এই আইন সংবিধানের মূল ভিত্তিকে আঘাত করেছে, সেই যুক্তিও তুলে ধরা হয়েছে| তিনি বলেন, আমি হিন্দুদের বিরুদ্ধে নই, কিন্ত আমাদের নিরাপত্তা চাই|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top