News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত জেপি নড্ডা, অভিনন্দন অমিত শাহের
Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত জেপি নড্ডা, অভিনন্দন অমিত শাহের

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগত প্রকাশ নাড্ডা| বিগত এক বছর ধরে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন নাড্ডা| এবার সর্বসম্মতিক্রমে নাড্ডার হাতে তুলে দেওয়া হল দলের দায়িত্ব| সোমবার দুপুর আড়াইটে নাগাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জে পি নাড্ডা| ২০২২ সাল পর্যন্ত, আগামী ৩ বছরের জন্য বিজেপির ১১ তম সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাবেন নাড্ডা|

সোমবার সকাল দশটা থেকে শুরু হয় জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া| বেলা ১০.৩০ মিনিট নাগাদ মনোনয়ন জমা দেন নাড্ডা| অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটে নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডার নাম ঘোষণা করেছেন রাধামোহন সিং| নির্বাচিত হওয়ার পর এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন নাড্ডা| নাড্ডাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মিষ্টি মুখ করিয়েছেন বিদায়ী সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ সিং, নীতীন গড়কড়ি-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা| বিজেপি সদর দফতরে এদিন উপস্থিত ছিলেন নাড্ডার দাদা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও| 

ছাত্র জীবন থেকেই সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন মোদী-শাহ ঘনিষ্ঠ জে পি নাড্ডা| তিন-তিন বার হিমাচল প্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি| হিমাচল প্রদেশের স্বাস্থ্য এবং বন, পরিবেশ ও বিজ্ঞান দফতরের দায়িত্বও সামলেছেন| ২০১২ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন| ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব পান নাড্ডা| ২০১৯ সালের জুন মাসে বিজেরি কার্যকরী সভাপতি নিযুক্ত হন নাড্ডা| জুন মাসেই জাতীয় সভাপতি থেকে অব্যাহতি চেয়েছিলেন অমিত শাহ| অবশেষে শাহের উত্তরসূরি নির্বাচিত হলেন জে পি নাড্ডা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top