News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীরা ত্রিপুরার নাগরিক, ডম্বুর বাঁধ নির্মাণে তাঁরা বাস্তুচ্যুত হয়ে মিজোরামে আশ্রয় নিয়েছিলেন : মেবার কুমার
Image

ব্রু শরণার্থীরা ত্রিপুরার নাগরিক, ডম্বুর বাঁধ নির্মাণে তাঁরা বাস্তুচ্যুত হয়ে মিজোরামে আশ্রয় নিয়েছিলেন : মেবার কুমার

আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : ব্রু শরণার্থীরা ত্রিপুরারই নাগরিক৷ ডম্বুর বাঁধ নির্মাণের সময় তাঁরা বাস্তুচ্যুত হয়েছিলেন৷ বাধ্য হয়ে মিজোরামে আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷ তাই তাঁদের পুনর্বাসন আমাদের দায়িত্ব৷ শনিবার এই কথা জোর গলায় দাবি করেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী তথা আইপিএফটি-র সাধারণ সম্পাদক মেবারকুমার জমাতিয়া৷ তবে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় আন্দোলন থেকে আইপিএফটি সরে আসছে না বলেও সাফ জানিয়েছেন তিনি৷

আজ খুমুলুঙে গণ-অবস্থান মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেবারকুমার জমাতিয়া বলেন, ২০১৬ সাল থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আন্দোলন জারি রেখেছে আইপিএফটি৷ তাঁর দাবি, ত্রিপুরায় আমরাই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সর্ববৃহৎ আন্দোলন গড়ে তুলেছি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার স্বার্থেই এই আইনের বিরোধিতা করছি৷

মেবারকুমার বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ত্রিপুরায় জনবিস্ফোরণ ঘটেছে৷ আয়তনের তুলনায় ত্রিপুরায় জনসংখ্যা অধিক৷ ফলে নতুন করে বোঝা বহন করার ক্ষমতা নেই আমাদের৷ তিনি বলেন, অতীতে একাধিকবার ত্রিপুরা বোঝা কাঁধে নিয়েছে৷ কিন্তু নাগরিকত্ব (সংশোধনী) আইনের মাধ্যমে নতুন করে বোঝা কাঁধে নেব না৷ ত্রিপুরার স্বার্থে ওই আইন চালু হতে দেব না আমরা৷

তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি সুপ্রিমকোর্টে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দায়েরকৃত আবেদনের শুনানি হবে৷ তাই সুপ্রিমকোর্টের রায় ঘোষণা হওয়ার আগে এই আইনের বিরোধিতায় নতুন করে আন্দোলনে যাচ্ছি না৷ তবে আপাতত আইনটির বিরোধিতায় গণ-অবস্থান কর্মসূচিও প্রত্যাহার করব না, বলেন মেবারকুমার জমাতিয়া৷

এদিন তিনি বলেন, কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরে আশ্রিত ব্রু শরণার্থীরা বাস্তবে ত্রিপুরার নাগরিক৷ তাঁর দাবি, ডম্বুর বাঁধ নির্মাণের সময় রিয়াং জনজাতির বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছিলেন৷ ফলে জীবন-জীবিকার প্রশ্নে তাঁরা মিজোরামে আশ্রয় নিয়েছিলেন৷ কিন্তু মিজোরামে সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে তাঁরা সেখানে বসবাস করতে পারেননি৷ প্রাণরক্ষার তাগিদে তাঁরা ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন৷ তাই তাঁদের ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া আমাদের দায়িত্ব, বলেন মন্ত্রী জমাতিয়া৷

এদিকে ত্রিপুরায় ব্রু শরণার্থীদের পুনর্বাসনের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মেবারকুমার৷ তাঁর কথায়, দীর্ঘ ২৩ বছরের যাতনার অবসান হতে চলেছে৷ ব্রু’রা মূলস্রোতে ফিরে আসছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top