News Flash

  • Home
  • Uncategorized
  • প্রার্থী তালিকা ঘোষণার আগেই টিকিট বণ্টন ঘিরে কর্মী বিক্ষোভ সোনিয়ার বাসভবনের সামনে
Image

প্রার্থী তালিকা ঘোষণার আগেই টিকিট বণ্টন ঘিরে কর্মী বিক্ষোভ সোনিয়ার বাসভবনের সামনে

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.) : বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে রাজধানী দিল্লিতে। শাসকদল আপ ইতিমধ্যেই ৭০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। শুক্রবার ৫৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। সূত্রের খবর, আজ, শনিবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস। কিন্তু তার আগে কংগ্রেস কর্মীরা টিকিট বণ্টনে বেনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখালেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে। যা নিয়ে অস্বস্তি বাড়ল দলের অন্দরে।

জানা গিয়েছে, দলের কিছু হেভিওয়েট প্রার্থী টিকিট নাও পেতে পারেন। প্যাটেল নগর ও কারাওয়াল আসন থেকে দলের নেতা অরবিন্দ সিং এবং হরমন সিংকে টিকিট নাও দিতে পারে কংগ্রেস। সেই খবর চাউর হতেই নেতাদের অনুগামীরা শনিবার সকালে বিক্ষোভ দেখান সোনিয়ার বাসভবনের সামনে। বিক্ষুব্ধরা দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সুভাষ চোপড়ার গাড়িও আটকান। এদিন দুপুরের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। তার আগে কর্মী-সমর্থকদের বিক্ষোভে মুখ পুড়েছে কংগ্রেসের। উল্লেখ্য, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ১১ ফেব্রুয়ারি। শাসকদল আম আদমি পার্টি গত নির্বাচনে ৬৭টি আসন পেয়েছিল। বিজেপি জিতেছিল মাত্র ৩টি আসনে। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে জনমত সমীক্ষায় আভাস, এবার ৩-৪টি আসন পেতে পারে কংগ্রেস। কিন্তু টিকিট বণ্টন নিয়ে দলীয় কোন্দলের জেরে নির্বাচনের আগে অস্বস্তিতে কংগ্রেস।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top