News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম থানার লকআপে সন্দেহভাজন অপরাধীর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু
Image

পশ্চিম থানার লকআপে সন্দেহভাজন অপরাধীর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : পশ্চিম আগরতলা থানার লকআপে এটিএম হ্যাকের সাথে জড়িত সন্দেহে ধৃত ব্যক্তির মৃত্যু সংক্রান্ত ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে৷ এই মামলার তদন্ত করছেন খোদ পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপ এন মাহাত্মে৷ তিনি আজ পশ্চিম আগরতলা থানা পরিদর্শন করেছেন৷ থানার ওসি সুব্রত চক্রবর্তীর সাথে প্রষ়োজনীয় বিষয়ে কথা বলেছেন তিনি৷

এদিন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছেন, থানার লকআপে এটিএম হ্যাকের সাথে জড়িত সন্দেহে ধৃত সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনায় আজ থেকে ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷ সেই মোতাবেক আগামী ২৪ জানুয়ারি ঘটনার সঙ্গে জড়িত সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে৷ সন্দীপ এন মাহাত্মে জানিয়েছেন, থানার লকআপে মৃত্যুর ঘটনায় যদি কেউ বক্তব্য পেশ করতে চান তা-হলে ওই দিন জেলাশাসকের কার্যালয়ের কোর্টরুমে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি তার বক্তব্য আমাদের জানাতে পারবেন৷ তিনি বলেন, ওইদিন যাঁরা সুশান্ত ঘোষের মৃত্যু নিয়ে বক্তব্য পেশ করবেন তাঁদের পরিচিতি গোপন রাখা হবে৷

এদিকে ওই মৃত্যুর ঘটনায় সমস্ত তথ্য ও প্রমাণ আজ থেকেই সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক৷ তিনি বলেন, সমস্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ হওয়ার পর রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করা হবে৷

প্রসঙ্গত, গত শনিবার রাতে পশ্চিম আগরতলা থানায় লঙ্কামুড়ার বাসিন্দা সুশান্ত ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে ক্রাইম ব্রাঞ্চ এটিএম হ্যাক-এর সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করেছিল। মৃতের পরিবার তাকে খুন করা হয়েছে বলে মামলা করেছে। ওই মামলায় ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top