News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে শাসকদলের সঙ্গে রাজ্যপালের বিরোধিতা প্রকাশ্যে
Image

কেরলে শাসকদলের সঙ্গে রাজ্যপালের বিরোধিতা প্রকাশ্যে

তিরুবনন্তপুরম, ১৬ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তরজায় জড়ালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

সিএএ নিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে গিয়েছে কেরলের রাজ্য সরকার। গোটা বিষয়টি তাঁকে অন্ধকারেই রেখেই করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এদিন তিনি বলেন, ‘রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু প্রথমে রাজ্য সরকারকে জানানো উচিত ছিল। সাংবিধানিক প্রধান হওয়া সত্বেও বিষয়টি আমায় সংবাদপত্র পড়ে জানতে হয়েছে। আমি রাবার স্ট্যাম্প নই।’

কেরল সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি জানিয়েছেন, এতে করে সৌজন্য এবং প্রোটোকল(নিয়মভঙ্গ) করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে দিয়ে আরিফ মহম্মদ খান জানিয়েছেন, রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার আদৌ সুপ্রিম কোর্টে যেতে পারে কিনা তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ করা যেতে পারে সম্প্রতি সিএএ-র বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে কেরল বিধানসভা প্রস্তাব পাশ করিয়েছে কেরলের এলডিএফ সরকার।

রাজ্যে স্বয়াত্বশাসনের ফাইলের সই করা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে আরিফ মহম্মদ খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার রয়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top