News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেনেড সহ পাঁচ জৈশ জঙ্গি গ্রেফতার
Image

গ্রেনেড সহ পাঁচ জৈশ জঙ্গি গ্রেফতার

শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.) : জঙ্গি দমনে বড়সড় সাফল্য জম্মু ও কাশ্মীর পুলিশের। শ্রীনগর থেকে পাঁচ জৈশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুইটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে বড়সড় হামলা চালানোর ছক কষেছিল ওই পাঁচ জঙ্গি।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রসঙ্গে সেন্ট্রাল কাশ্মীর পুলিশের ডিআইজি ভি কে বীরদি জানিয়েছেন, যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, তা থেকে স্পষ্ট বড় ধরণের নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। ধৃত জঙ্গিদের নাম হল এজাজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ, সাহিল ফারুক গুজারি, নাসির  আহমেদ মীর। ধৃতরা প্রত্যেকেই হজরতবালের বাসিন্দা।

অন্যদিকে এদিন পুলিশের তরফে জানানো হয়েছে পুলওয়ামা জেলার অবন্তীপোরায় এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে আটক গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গির নাম ঈশফাক আহমেদ দার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top