News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোপ মায়াবতীর
Image

কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোপ মায়াবতীর

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.) :  নিজের জন্মদিনে একযোগে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী।

এদিন লখনউতে সাংবাদিক সম্মেলনে মায়াবতী জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কংগ্রেসের পথেই চলছে। কংগ্রেসের মতো বিজেপিও জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি। সরকারের ভ্রান্ত নীতি দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ডেকে এনেছে। দারিদ্রতা, বেকারত্ব, হিংসা, অরাজকতায় কংগ্রেস আমলের সময়কেও ছাড়িয়ে গিয়েছে। কংগ্রেসের আমল থেকেই যে দেশের অর্থনীতি খারাপ তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে নিজের জন্মদিনটিকে জনসেবা দিবস হিসেবে উদযাপন করার নির্দেশ দলীয় কর্মীদের দিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top