News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিধানসভা নির্বাচন : কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা আরজেডি-র
Image

দিল্লি বিধানসভা নির্বাচন : কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা আরজেডি-র

পাটনা, ১৪ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়া নিয়ে আলোচনা চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন বিহারের রাজধানী পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আরজেডি-র দিল্লির দায়িত্বপ্রাপ্ত নেতা মনোজ ঝা, সাধারণ সম্পাদক কামার আলম আসন বন্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে দুই দল যদি জোট বেঁধে লড়ে, তবে ফলাফল ভাল হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

উল্লেখ করা যেতে পারে, সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আরজেডি। এমনকি কেন্দ্রে এবং বিহারের রাজনীতিতেও কংগ্রেসের জোটসঙ্গী হচ্ছে আরজেডি। এদিন তেজস্বী জানিয়েছেন, জয়ের সম্ভাবনা রয়েছে এমন আসনই কংগ্রেসের কাছে চাইবে তারা। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দিল্লিতে। ১১ তারিখে ফল ঘোষণা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top