News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে এনআরসি নয়, আশ্বাস নীতিশের
Image

বিহারে এনআরসি নয়, আশ্বাস নীতিশের

পাটনা, ১৩ জানুয়ারি (হি.স.) জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) কার্যকর করা হবে না বিহারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

সোমবার রাজ্যবাসীদের আশ্বস্ত করে নীতিশ বলেন, বিহারে এনআরসি জারি করার কোনও প্রশ্নই ওঠে না। অসমের জন্যই এই আইন তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বিষয়টি স্পষ্ট করেছেন।

২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে এনআরসি জারি করার কোনও আলোচনা কেন্দ্রীয় সরকারের মধ্যে হয়নি। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশেই অসমে এনআরসি কার্যকর করা হয়েছে।

অন্যদিকে এআরসি এবং সিএএ-র বিরোধিতা করার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন জেডি(ইউ)-র সহ-সভাপতি প্রশান্ত কিশোর। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন যে কোনও ভাবেই বিহারে সিএএ ও এনআরসি কার্যকর করা হবে।

রবিবার বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-র নেতা মনোজ ঝাঁ জানিয়েছেন যে কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নয়। সাধারণ মানুষ রাজপথে নেমে সিএএ বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। রাজপথে নামা সিএএ বিরোধী জনসমুদ্রকে দেখা উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top