News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম নির্দেশে এবার গুড়িয়ে দেওয়া হল কেরালার আরও একটি বহুতল

সুপ্রিম নির্দেশে এবার গুড়িয়ে দেওয়া হল কেরালার আরও একটি বহুতল

কোচি, ১২ জানুয়ারি (হি.স.) : শনিবারের পর রবিবার কোচিতে গুড়িয়ে দেওয়া হল আরও একটি বেআইনি নির্মাণ | সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল নিয়ন্ত্রিত বিস্ফোরণে দু’টি আবাসন ভেঙে ফেলা হয়। আজ সকালে জৈন কোরাল কোভ কমপ্লেক্সটি ভাঙা হল | এদিন সকাল ১১টা নাগাদ নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয় । দুপুরে আরও একটি বেআইনি আবাসন ভেঙে দেওয়া হয় ।

সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে কেরালার একের পর এক অবৈধ নির্মাণ | শনিবার সকালে নিয়ন্ত্রিত বিস্ফোরকের সাহায্যে ধূলিসাৎ করে দেওয়া হল কোচির সমুদ্র তীরবর্তী অবৈধ মারাডু বহুতল | অবৈধ নির্মাণ ভাঙার জন্য আগেই আবাসন খালি করা হয়। এলাকায় লাগু করা হয়েছে ১৪৪ ধারা। আজ সকালে জৈন কোরাল কোভ কমপ্লেক্সটি ভাঙা হল | এদিন সকাল ১১টা নাগাদ নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয় । দুপুরে আরও একটি বেআইনি আবাসন ভেঙে দেওয়া হয় ।

প্রসঙ্গত, কোস্টাল রেগুলেশনের যে নিয়ম তা লঙ্ঘন করেই কমপ্লেক্সগুলিতে মোট ৩৪৩টি ওয়াটারফ্রন্ট আবাসন নির্মাণ করা হয়েছিল। ২০১৯ সালে সেপ্টেম্বরে শীর্ষ আদালতের তরফে ১৩৮ দিনের মধ্যে এই কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই মোতাবেক গোটা এলাকাটিতে জারি করা হয় ১৪৪ ধারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের থেকে অনুমতির পরই এই ভাঙার কাজটি শুরু হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top