News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বিজেপি-র পাঁচ বিধায়কের তফশিলি জাতির শংসাপত্র জাল, বিস্ফোরক সুবল
Image

ত্রিপুরায় বিজেপি-র পাঁচ বিধায়কের তফশিলি জাতির শংসাপত্র জাল, বিস্ফোরক সুবল

আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় আটজন তফশিলি জাতিভুক্ত বিধায়কের মধ্যে পাঁচজনের শংসাপত্র ভুয়ো। তাঁরা সকলেই বিজেপি বিধায়ক। শনিবার এই বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। খুব শীঘ্ইই ওইসব বিধায়কদের নাম প্রমাণ-সহ প্রকাশ্যে আনবেন, দাবি করেন তিনি।

শনিবার আগরতলায় জাল এসসি শংসাপত্রধারী বিধায়কদের বিধায়ক-পদ খারিজ এবং মন্ত্রিসভায় তফশিলি জাতির সদস্যের শূন্যপদ পূরণের দাবিতে মিছিল করেছে প্রদেশ কংগ্রেস। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় তফশিলি জাতির ১০টি আসন সংরক্ষিত রয়েছে। তার মধ্যে শাসকদল আটটি আসনে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। অথচ ২১ মাস হয়ে গেল তফশিলি জাতির একজন প্রতিনিধিকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। তাঁর দাবি, ত্রিপুরা এবং দেশের ইতিহাসে এই প্রথম তফশিলি জাতির প্রতিনিধি ছাড়া সরকার পরিচালিত হচ্ছে।

তাঁর বক্তব্য, ত্রিপুরায় জনসংখ্যার নিরিখে ১৭ শতাংশ তফশিলি শ্রেণিভুক্ত মানুষ রয়েছেন। কিন্তু বাস্তবে এই সংখ্যা ২০ শতাংশ ছাড়িয়েছে। সুবলবাবুর অভিযোগ, বিজেপি-র আটজন তফশিলি জাতির বিধায়কের মধ্যে পাঁচজনের শংসাপত্রই ভুয়ো। তার প্রমাণ নিয়ে তিনি শীঘ্রই হাজির হবেন, বলেন তিনি। তাঁর দাবি, ওই পাঁচ বিধায়কের জাল শংসাপত্রের সমস্ত প্রামাণ্য তথ্য রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top