News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা, দাবি অমিতের
Image

সিএএ নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা, দাবি অমিতের

গান্ধীনগর, ১১ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা বলে শনিবার ফের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন গুজরাটের গান্ধীনগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধিত আইন। বিষয়টি নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধিরা। এই কুৎসা থেকে রাজ্যবাসীকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান সম্প্রদায় মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই আইনের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপি, আপের মতো দলগুলি। আইনের বিরোধিতায় সরব জেএনইউ বামপন্থী মনোভাবাপন্ন পড়ুয়ারা।

এদিন গান্ধীনগরে বিশ্বাস এবং সাইবার আস্থা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার ক্রাইম রোধে এই প্রকল্প রাজ্য পুলিশকে যথাযথ সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top