News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে গান বাঁধলেন মমতা
Image

এনআরসি নিয়ে গান বাঁধলেন মমতা

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): রাজনৈতিক জীবনে যখনই কোনও কিছুর প্রতিবাদ করেছেন তখনই প্রতিবাদ জানাতে নিজের কলমকে বেছে নিয়েছেন। প্রতিবাদের ভাষা হিসাবে এবারও তাই নিজের লেখা গানকেই অস্ত্র হিসাবে তুলে আনলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের লেখা সেই গান ফেসবুকে পোস্ট করতে গিয়ে মমতা লিখেছেন, ‘এ দেশের মাটি ঐক্যের, সংহতির, সম্প্রীতির। কেন্দ্রীয় সরকারের এনআরসি আর সিএএ দেশের একতার ঐতিহ্য-বিরোধী। বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়। এনআরসি আর সিএএ এর বিরুদ্ধে এই গানের কথা ও সুরে আমি আমার প্রতিবাদের ভাষা ব্যক্ত করলাম। গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন। যখন দেশ অন্ধকারে ঢেকে যায় মানুষের শিল্পীমনই খুঁজে দেয় আন্দোলনের ভাষা।’  

এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে গান বাঁধলেন তৃণমূল সুপ্রিমো। নিজের ফেসবুকে পেজে সেই গান পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় আসার পর বৃহস্পতিবার অধ্যক্ষের ঘরে সেই গান নিজের সতীর্থদের শুনিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই সেই গান ফেসবুকে পোস্ট করা হয়। গানটি গেয়েছেন রাজ্যের অপর এক মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে এখন চলছে প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ। প্রথম থেকেই এই আইনের বিরোধীতা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত পদযাত্রা করছেন তিনি। কলকাতার পাশাপাশি সচেতবনতা তৈরি করতে জেলাতেও পৌঁছে যাচ্ছেন তিনি। এনআরসি নিয়ে ইতিমধ্যেই তিন চারটি কবিতাও লিখে ফেলেছেন মমতা। কিন্তু গান এই প্রথম।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top