News Flash

  • Home
  • Uncategorized
  • ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করায় সায় দিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করায় সায় দিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস

ওয়াশিংটন, ১০ ডিসেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করতে সায় দিল মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। বৃহস্পতিবার বিকেলে ভোটাভুটিতে এটি আনুমোদন পেয়েছে | এরপর মার্কিন সেনেটে বিলটি পাশ হলে কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালাতে পারবেন না ট্রাম্প শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ‘ইরান ওয়ার পাওয়ার্স রেজ্যুলেশন’ বিষয়ে ভোটাভুটি হয়েছে। ২২৪ ভোট পেয়ে অনুমোদন পেয়েছে । বিপক্ষে ভোট পড়েছে ১৯৪টি । এ রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ম্যাট গেটজ, ফ্লোরিডার ফ্রান্সিস রুনি ও কেন্টাকির থমাস ম্যাসি।

তবে হাউস রিপাবলিকান লিডার কেভিন ম্যাকার্থি বলেছেন ‘এ ভোট অর্থহীন’। অনুমোদনের জন্য এটি এখন সিনেটে পাঠানো হবে। হাউসের অনুমোদন পেলেও এ রেজ্যুলেশন অনেকটাই প্রতীকী। অন্য সব বিলের মতো প্রেসিডেন্টের সইয়ের জন্য পাঠানো হবে না এটি। তবে ডেমোক্র্যাটদের দাবি ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’ বা যুদ্ধ ক্ষমতা আইনের বিষয়টি আলাদা। তাই এ রেজ্যুলেশনের আইনী ক্ষমতা রয়েছে।
তবে যুদ্ধ ক্ষমতা আইন সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি প্রতিরোধ করে না। এ আইন অনুযায়ী, যুদ্ধের ক্ষেত্রে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট ও কংগ্রেস উভয়ের অনুমোদন লাগবে। সেই সঙ্গে অভিযানের বিস্তারিত জানাতে হবে কংগ্রেসকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top