News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির অভিযোগে দোর্দণ্ডপ্রতাপ আইপিএস বৈভব কৃষ্ণকে বরখাস্ত করল উত্তরপ্রদেশ সরকার
Image

দুর্নীতির অভিযোগে দোর্দণ্ডপ্রতাপ আইপিএস বৈভব কৃষ্ণকে বরখাস্ত করল উত্তরপ্রদেশ সরকার

লখনউ, ৯ জানুয়ারি (হি.স.) : দোর্দণ্ডপ্রতাপ আইপিএস অফিসার বৈভব কৃষ্ণকে বরখাস্ত করল উত্তরপ্রদেশ সরকার। বৈভব কৃষ্ণ দেশের নামজাদা আইপিএস অফিসারদের একজন, এনসিআর-র গৌতমবুদ্ধনগরে পুলিশের মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। নিজের দফতরের উর্ধ্বতন কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন তিনি। একটি চিঠিতে আরও পাঁচ আইপিএস অফিসারের যাবতীয় সব দুর্নীতিপরায়ণ কার্যকলাপ সম্পর্কে লিখেছিলেন তিনি। সেই চিঠিই ফাঁস হতে বরখাস্ত হলেন তিনি।

ওই পাঁচ আইপিএস অফিসারের বিরুদ্ধে বৈভব কৃষ্ণের অভিযোগ, পোস্টিংয়ের নামে নানান পুলিশ অফিসারদের কাছ থেকে রীতিমতো ঘুষও নিত ওই তারা। সঙ্গে ওই পাঁচ আইপিএস অফিসারকেও ফিল্ড পোস্টিং থেকে সরানো হল বলে খবর। কিছুদিন আগেও অজ্ঞাত পরিচয় এক মহিলার সঙ্গে অশ্লীল ভাষায় কথাবার্তা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে বৈভব কৃষ্ণ নামের ওই পুলিশ অফিসার জানিয়েছিলেন যে, তার বিরুদ্ধে তৈরি এই ভিডিও আদ্যপান্ত ভুয়ো। যদিও উত্তরপ্রদেশ পুলিশের তরফে পরে বলা হয় যে, ওই ভিডিও আদতে ভুয়ো ভিডিও ছিল না। এদিকে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে যে, ‘দুর্নীতির অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করবে উত্তরপ্রদেশ সরকার। সিনিয়ার অফিসারদের সঙ্গে আমাদের তিনজন সদস্যের একটি এসআইটি টিমও গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যেই সমস্ত মামলার তদন্ত শেষ করবে সেই দল। আর কোনও ব্যক্তির বিরুদ্ধে দোষ প্রমাণিত হলেই তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top