News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-আমেরিকা সম্পর্ক দৃঢ় থেকে আরও শক্তিশালী হয়েছে : ট্রাম্পকে ফোন মোদীর
Image

ভারত-আমেরিকা সম্পর্ক দৃঢ় থেকে আরও শক্তিশালী হয়েছে : ট্রাম্পকে ফোন মোদীর

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): সুদৃঢ় থেকে আরও শক্তিশালী হয়েছে ভারত-আমেরিকা সম্পর্ক| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে উভয়ে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন|

মঙ্গলবার সকালে পিএমও-র পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রেসিডেন্ট ট্রাম্প, তাঁর পরিবার এবং আমেরিকার জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন বছরে সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী| পিএমও-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুদৃঢ় থেকে আরও শক্তিশালী হয়েছে ভারত-আমেরিকা সম্পর্ক| পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে উভয়ে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন|

মার্কিন প্রেসিডেন্টও ভারতীয়দের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন| পিএমও জানিয়েছেন, নতুন বছরে প্রতিটি ভারতবাসীর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প| বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top