News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরের দলগুলির সঙ্গে ১৯ জানুয়ারী বৈঠকের সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

পূর্বোত্তরের দলগুলির সঙ্গে ১৯ জানুয়ারী বৈঠকের সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও-সহ অন্যান্যদের সাথে আগামী ১৯ জানুয়ারি শিলঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে মিলিত হতে পারেন৷ এমনটা জানতে পেরেছেন আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ তাঁর কথায়, ওই বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হলে রাজ্যের সমস্যাগুলি সবিস্তারে আবারও তুলে ধরা হবে৷ তাঁর বিশ্বাস, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই রাজ্যের সমস্যাগুলি গুরুত্ব সহকারে দেখে সেগুলি সমাধানের জন্য বিবেচনা করবে৷


সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি’র শরিক দলগুলিও এই আইনের বিরোধীতায় ক্রমাগত প্রতিবাদ জানাচ্ছে৷ রাজ্যেও বিজেপি জোট শরিক আইপিএফটি এই আইনের বিরোধীতায় আন্দোলনে নেমেছে৷ দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, ২০১৬ সাল থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলন করছে আইপিএফটি৷ তা এখন আইনে পরিণত হয়েছে৷ তাঁর দাবি, আইনটি দেশবাসীর জন্য ক্ষতিকারক৷ এতে জাতি-উপজাতি উভয় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন৷ তাঁর দাবি, সিএএ রাজ্যে মারাত্মক প্রভাব ফেলবে৷


মন্ত্রী বলেন, ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্ত-ঘেঁষা রাজ্য হওয়ায় ক্রমাগত অনুপ্রবেশ ঘটছে৷ ইতিমধ্যে রাজ্যে একাধিকবার অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে৷ তাই বিজেপি’র শরিক দল হয়েও এই আইনের বিরুদ্ধে আন্দোলনে নামতে হয়েছে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সিএএ’র প্রভাবে রাজ্যের সমস্যাগুলি জানানো হয়েছে৷ তিনিও আমাদের সমস্যা নিয়ে ওয়াকিবহাল বলে জানিয়েছেন৷ মেবার কুমার জমাতিয়ার বক্তব্য, এই আইন রাজ্যে চালু হলে এখানে জনসংখ্যা আরও অনেক বাড়বে৷ এতে উপজাতিরা জনসংখ্যার নিরিখে সংখ্যালঘু হয়ে পড়বেন৷ তাঁর মতে, ওই সব সমস্যার স্থায়ী সমাধানেই এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্যের দাবী জানাচ্ছি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয়ে আমাদের সাথে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন৷


মেবারবাবু জানান, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্ভূত সমস্যা সম্পর্কে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের কথা শুনবে বলে জানতে পেরেছেন৷ তিনি বলেন, সরকারীভাবে এখনও চিঠি পাইননি৷ তবে আগামী ১৯ জানুয়ারি শিলঙে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজনৈতিক দল, এনজিও-সহ অন্যান্যদের সাথে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় হওয়ার কথা৷ তাঁর কথায়, ওই বৈঠকে রাজ্যের সমস্যাগুলি আবারও তুলে ধরব আমরা৷ তাঁর বিশ্বাস, কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের সমস্যা সমাধানে বিবেচনা করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top