News Flash

  • Home
  • Uncategorized
  • ইরাকের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি ডোনাল্ড ট্রাম্পের
Image

ইরাকের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.) : ইরাকের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক জোরপূর্বক সে দেশ থেকে মার্কিন সেনাদের বের করে দিলে প্রতিশোধ হিসেবে ‘নজিরবিহীন’নিষেধাজ্ঞা জারির দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ।

মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহতের পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দুই দেশ একে অপরকে হামলার ও প্রতিশোধের হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় মার্কিন সেনা না রাখতে রবিবার বিল পাস করেছে ইরাকের পার্লামেন্ট। এর পরই ইরাককে কড়া ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যদি ইরাকের সরকার দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের জোরপূর্বকভাবে বের করে দেয় তবে তারা এমন ‘নিষেধাজ্ঞার মুখোমুখি হবে যা কখনোই দেখেনি। ইরাকে আমাদের অস্বাভাবিক ব্যয়বহুল বিমান ঘাঁটি রয়েছে। এটার জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে। যদি তারা আমাদের এ টাকা না দেয় তবে আমরা সেখান থেকে সরে আসবো না।’

এর আগের দিন মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরাকের পার্লামেন্ট। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এবং আন্তর্জাতিক জোটের সঙ্গে সহযোগিতা অবসানের আদেশ সংক্রান্ত প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহ্দীর দেওয়া একটি সুপারিশকে সমর্থন করেছে ইরাকের বেশিরভাগ সাংসদ। ইরাকি পার্লামেন্টের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ওয়াশিংটন বাগদাদের কাছে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top